1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

সাতক্ষীরায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ঈদে মিলাদুন্নবী পালিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭০ বার পঠিত
  • সোহারাফ হোসেন সৌরভ সাতক্ষীরা :

আরবি বছরের হিসাবে আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) ১২ রবিউল আউয়াল। এ দিন সারাবিশ্বের মুসলিম উম্মাহ মহানবীর (সা.) জন্মবার্ষিকী উপলক্ষে পালন করেন ঈদে মিলাদুন্নবী। সে ধারাবাহিকতায় সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী।

দিবসটি উপলক্ষে ৭ নম্বর ওয়ার্ড রইচ পুর যুব কমিটি ও ঐ এলাকার গণ্যমান্য মুরুব্বীদের উদ্যোগে

‘জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী’ শীর্ষক র‍্যালি দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও মাহফিল  পরিচালনা করেন, রইচ পুর পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব হাফেজ আব্দুল্লাহ আল বাকি।

দোয়া ও মাহফিল  শেষে একটি র‍্যালি বাহির হয়, র‍্যালিটি আব্দুর রাজ্জাক মোড় থেকে শুরু হয়ে দক্ষিণপাড়া,পশ্চিমপাড়াসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।  মাহাবুব আলমের,সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখা যুগ্ন আহবায়ক মহাসিন আলম।

এছাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭ নম্বর ওয়ার্ড রইচপুর জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুল হক, মাওলানা আজগার আলী, মোহাম্মদ আলী হুজুর,আবুল হাসান,যুব কমিটির নেতৃবৃন্দসহ প্রমুখ ,

এসময় বক্তব্যে  মহাসিন আলম বলেন, ইসলামী শরিয়াহ অনুযায়ী জীবনযাপন করতে হলে অবশ্যই রসূলের দেয়া পথে পরিচালিত হতে হবে। তাহলেই দুনিয়া এবং আখেরাতে শান্তির পথ উন্মুক্ত হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা