1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান, ফুটেজ সংগ্রহকালে ফটো সাংবাদিকের উপর হামলার অভিযোগ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

সাইদুজ্জামান শুভ, পাটকেলঘাটা:

সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান। অভিযান শেষে ফুটেজ সংগ্রহকালে চার ফটো সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে কাচ্চি ডাইনের স্টাফদের বিরুদ্ধে।

 

মঙ্গলবার বেলা ১ টার কাচ্চি ডাইন সাতক্ষীরার আউটলেটে এ ঘটনা ঘটে। আহত ফটোসাংবাদিকরা হলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সবুজ হোসেন, এসএ টিভির জাকির হোসেন, সময় টিভির সাগর হোসেন ও আর টিভির মামুন।

 

এর আগে বেলা ১২ দিকে শহরের নিউমার্কেট সংলগ্ন “কাচ্চি ডাইনে” আউটলেটে অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কর্মকর্তা মেহেদী হাসান তানভীর অভিযান পরিচালনা করেন।

 

এসময় “কাচ্চি ডাইন” এর রান্না ঘরের স্যাঁতস্যাঁতে পরিবেশ, এপ্রোন পরিধান না করে খাবার পরিবেশন ও খাবারে চুল থাকার অভিযোগ ও প্রতিষ্ঠানের কর্মচারীদের মুখে মাস্ক না থাকায় “কাচ্চি ডাইন” রেস্টুরেন্টের ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে, খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন একাধিক ভোক্তা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে শহরের কাচ্চি ডাইনে অভিযান চালানো হয়। খাবারে চুল ও রান্নার ঘরের কিচনে নোংরা পরিবেশ থাকায়, মার্কাস এপ্রন না পরে খাবার পরিবেশন করায় তাদের কে প্রাথমিক ৫ হাজার টাকা জরিমানা করি। ভোক্তাদের স্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

ভুক্তভোগী এস,এ টিভির ফটো সাংবাদিক জাকির হোসেন জানান, অভিযান শেষে ফটো আমরা কয়েকজন ফটো সাংবাদিক কিচেন সহ ভেতরের ফুটেজ নিচ্ছিলাম। কেউ কেউ ক্রেতাদের বক্তব্য ধারণ করছিল। এতে ক্ষুব্ধ হয়ে কাচ্চি ডাইনের কয়েকজন কর্মচারী আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ফটোসাংবাদিক সবুজ হোসেন, আর টিভির মামুন এবং সময় টিভির ফটো সাংবাদিক সাগর হোসেন আহত হয়।

 

সাংবাদিক মোস্তফা রায়হান সিদ্দিকী বলেন, ফটো সাংবাদিকদের উপরে হামলার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাই। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ এসে সাংবাদিকদের উদ্ধার করে। এবং কাচ্চি ডাইনির ম্যানেজার সহ চারজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে।

 

সাতক্ষীরা সদর শামিনুল হক বলেন ঘটনা সত্য নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে পুলিশ ফটোসাংবাদিকদের কি উদ্ধার করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা