1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সরকারি কালভার্ট দখলের অভিযোগে জলাবদ্ধতায় দুর্ভোগে এতিমখানা ও ৫০ পরিবার

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১০৪ বার পঠিত

সোহারাফ হোসেন সৌরভ সাতক্ষীরা :

সাতক্ষীরার ফিংড়ী এলাকায় একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার একমাত্র পানি নিষ্কাশনের সরকারি কালভার্ট দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা ভোলা সাধুর ছেলে মানিক সাধুর বিরুদ্ধে। অভিযোগে বর্ষা মৌসুমে মাদ্রাসা, এতিমখানা এবং আশপাশের প্রায় ৫০টি পরিবার চরম জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, সরকারি কালভার্টটি বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে বের হতে পারছে না। ফলে পুরো এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুরা। তাদের থাকার কক্ষ, পাঠদান ও পবিত্র কুরআন তেলাওয়াতের স্থান পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মাদ্রাসার এক শিক্ষক জানান, রাতে থাকার জন্য শিশুরা মাটি দিয়ে অস্থায়ীভাবে পানি আটকে রাখে। এরপর মগ দিয়ে পানি সেচে কোনোভাবে থাকার ব্যবস্থা করতে হয়। দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগের মধ্যেই দিন কাটছে তাদের।

স্থানীয়দের অভিযোগ, সরকারি কালভার্ট দখলের প্রতিবাদ করায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর ছবুর (কচি)-কে জমিজমা-সংক্রান্ত একটি মামলায় (সি.আর-১৬৮৩/২৫, সাতক্ষীরা) জড়ানো হয়েছে। তাদের দাবি, বর্তমানে তিনি কারাগারে থাকায় এতিম শিশুদের দেখভাল ও মাদ্রাসার বিভিন্ন সমস্যা সমাধানে আরও জটিলতা সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আল আমিন রোকন বলেন, এখানে প্রায় ৫০টি পরিবার, একটি মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা রয়েছে। আগে ভারী বৃষ্টিতে পুরো এলাকা তলিয়ে যেত। স্থানীয়দের দাবির পর সরকার এখানে একটি কালভার্ট নির্মাণ করে। কিন্তু এখন সেই সরকারি কালভার্টটি ব্যক্তিস্বার্থে বন্ধ করে দেওয়ায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় অনেকেই প্রকাশ্যে কথা বলতে ভয় পান। বিষয়টি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। দ্রুত কালভার্টটি দখলমুক্ত করে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস. এম. মহাসিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি মাদ্রাসা কর্তৃপক্ষকে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকরা অভিযুক্ত মানিক সাধুর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, হঠাৎ ভারী বৃষ্টির কারণে পানি জমে আছে। আপনারা যান, আমি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিচ্ছি।

তবে সরকারি কালভার্ট দখলের অভিযোগের বিষয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করেননি।
স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে সরকারি কালভার্টটি দখলমুক্ত করে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা