1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সংকটময় অবস্থায় বেগম জিয়ার জন্য দেশবাসীর দোয়া চাইলেন শেখ তারিকুল হাসান

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বেগম জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ অবস্থায় তাঁর সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মেডিকেল সূত্র জানায়, হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা,নিরীক্ষায় হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে গুরুতর সংক্রমণ ধরা পড়ে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে।
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শেখ তারিকুল হাসান বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার অবদান দেশের ইতিহাসে এক আলোকচিহ্ন। গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে তিনি নিরলস লড়েছেন, সহ্য করেছেন কারাবরণ ও নানা নির্যাতন। আজ তিনি জীবন,মৃত্যুর লড়াইয়ে হাসপাতালে। তাঁর দ্রুত সুস্থতার জন্য আমরা সারা দেশের জনগণের কাছে দোয়া চাই, আপনারা দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।
বেগম জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থার খবর ছড়িয়ে পড়ায় বিএনপি নেতাকর্মীসহ দেশজুড়ে সাধারণ মানুষের মাঝে উদ্বেগের পাশাপাশি তাঁর আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার পরিবেশ সৃষ্টি হয়েছে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা