এ সময় তাঁকে শ্যামনগর থানা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় তিনি জনসাধারণের জানমালের নিরাপত্তায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন কালে এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ প্রমুখ।








