1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে জনমনে আস্থার সঞ্চার এবং উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধির উদ্দেশ্যে সাতক্ষীরা বিজিবি অধিনায়ক কর্তৃক পূজামন্ডপ পরিদর্শন

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

ফারুক হোসেন সোহাগ, সাতক্ষীরা শহর প্রতিবেদক

 

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে জনমনে আস্থার সঞ্চার এবং উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধির উদ্দেশ্যে সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি অধিনায়ক, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পূজামন্ডপ পরিদর্শন করেছেন।

 

 

রবিবার (০৬ অক্টোবর) দুপুর থেকে সীমান্তবর্তী কলারোয়া উপজেলার ঝিকরা হরিতলা ও ঝাউডাংগা পশ্চিমপাড়া পূজামন্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি সনাতন ধর্মালম্বীসহ উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

মতবিনিময়কালে তিনি বলেন, আগামী ০৮-১৩ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম শারদীয় দূর্গোৎসব উদযাপিত হবে। সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার সাতক্ষীরা সদর এবং কলারোয়া উপজেলায় প্রায় অর্ধশত পূজামন্ডপ রয়েছে। চলতি মাসের ০২ অক্টোবর হতে সাতক্ষীরা ব্যাটালিয়ন কর্তৃক উক্ত পূজা মন্ডপসমূহ এবং সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা ও জনমনে আস্থা ও মনোবল বৃদ্ধিকারী টহল পরিচালনা কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে চলমান পরিস্থিতির আলোকে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী জনপদে শৃঙ্খলা ফিরিয়ে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি সীমান্ত ও সীমান্তের আশেপাশের জনপদে নিরাপত্তা জোরদার করেছে। সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে ইতেfমধ্যে সীমান্তে অবৈধ অনুপ্রবেশরোধে সার্বক্ষনিক বিজিবি টহল পরিচালনা করা হচ্ছে।

লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে মোবাইল ও স্ট্যাটিক টহল পরিচালনাসহ গোয়েন্দা নজরদারি ব্যাপকহারে বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে ও সীমান্তবর্তী এলাকায় জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির সহায়তার জন্য নিকটস্থ বিওপি/বেইজ ক্যাম্পের বিজিবি কমান্ডার ও ব্যাটালিয়নের সমন্বয়ে জরুরি হটলাইন সেবা চালু করা হয়েছে।

এসময় তিনি বিজিবি টহল দল দিবারাত্রি সবসময় নিরাপত্তা নিশ্চিত করবে বলে সংশ্লিষ্ট সকলকে আশ্বস্ত করেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মালম্বীসহ উপস্থিত সকলে বিজিবির উদ্যোগে এলাকায় জনসাধারণের মাঝে উৎসব উপলক্ষে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টিসহ আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে মর্মে বিজিবি বাঁধ ও টিলা অপসারণের কাজ অব্যাহত।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা