
ফারুক হোসেন সোহাগঃ সাতক্ষীরা প্রতিবেদক।
আজ শুক্রবার বাদ মাগরিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরার একমাত্র শহীদ আসিফের কবর জিয়ারত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখার সংগ্রামী সদস্য সচিব মোঃ শাহিন ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখার যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল আমিন, আহবায়ক সদস্য আরিফ, সাতক্ষীরা সদর থানা ছাত্রদল এর আহ্বায়ক -সদস্য সাইফুল ইসলাম,শান্ত, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল এর যুগ্ম আহবায়ক মাসুদ, সাতক্ষীরা মিশন মাদ্রাসা ছাত্রদল এর হাফেজ আমিনুর রহমান, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজ এর আরাফাত, সাতক্ষীরা আব্দুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদল এর রাকিব , সাতক্ষীরা শহীদ সৃতি ডিগ্রি কলেজ ছাত্রদল এর রিয়াদ , সাতক্ষীরা সদর বল্লী ইউনিয়ন ছাত্রদল এর সিঃ যুগ্ম সম্পাদক খালিদ হাসান, শহর ২ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি নাদিম হোসেন, সিঃ সহ সভাপতি বিল্লাল, ৫ নং ওয়ার্ড ছাত্রদল এর রাকিব, আরিফ, ৮নং ওয়ার্ড ছাত্রদল ফয়ছাল, সহ প্রমুখ।
সমগ্র দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পৌর ১ নং ওয়ার্ড যুবদল এর সাধারন সম্পাদক সাইফুল্লাহ আল কাফি। জিয়ারত পরবর্তীতে নেতৃবৃন্দ শহীদ আসিফের পরিবারের খোজ খবর ও দোয়া নেন। এ সময় শাহিন তাকে সান্তনা মূলক কথা বললে তার মা কেদে কেদে বলেন, ” তোমরা সবাই আমার আসিফের মত কিন্তু আসিফ কে আমি ভুলতে পারছিনা”।