1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতা মামলা

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

এমজেড ইমন, নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদসহ ১৪ জনের নামে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে দ্রুতবিচার আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন বাদী হয়ে আদালতের নির্দেশে দ্রুতবিচার আইনে রাজাপুর থানায় মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন মামুন, শহীদ শরীফ, নাজমুল হুদা চমন, মতি হাওলাদার, আসাদুজ্জামান, মাহামুদ, ইমাম হোসেন, শফিক, আবু, আল আমিন শরীফ, সেলিম শরীফ, কালাম শরীফ ও সাগর শরীফ। তা ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫-১৬ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মামলার আসামিরা বাদীর কাছে দীর্ঘদিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তা দিতে অস্বীকার করলে গত ৫ আগস্ট দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর চালানো হয়। এ সময় দুই লাখ টাকা ও তিন লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে যান তাঁরা। এ সময় তাঁদের হামলায় বেশ কয়েকজন আহত হন। হামলা, ভাঙচুর ও লুটপাট শেষে চলে যাওয়ার সময় তাঁরা গুম, খুন, জখমের হুমকি দিয়ে যান বলে বাদী এজাহারে উল্লেখ করেন। গতকাল মঙ্গলবার আদালতে মামলাটি করা হয়।

এ বিষয়ে জানতে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, উপজেলা বিএনপির সভাপতিসহ ১৪ জনের নামে আদালতের নির্দেশে গতকাল একটি মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা