1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

মুফতি আমির হামজার ওয়াজ শুনতে সাতক্ষীরার মাধবকাটিতে নারী-পুরুষের ঢল

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১১২ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিবেদক:

::আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন শহিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর (রহ.) প্রথম মৃত্যুবার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব শহিদের স্মরণে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টায় সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি বাজার ফুটবল মাঠে সাবেক ইউপি সদস্য জনাব মাহমুদুর রহমান স্বপনের সভাপতিত্বে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাচ্ছিরে কোরান মুফতি আমির হামজা, কুষ্টিয়া। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ নছিয়ত করেন আন্তর্জাতিক খ্যাতি সম্মন্ন ইসলামী চিন্তাবিদ মাওলানা হুসাইন আহম্মেদ মাহাফুজ, মাওলানা আহম্মদ আলী, মাওলানা আব্দুল বারী। এছাড়াও মাহফিলে বক্তব্য রাখেন আজহারুল ইসলাম বাবলু, প্রফেসর মোঃ ইকবল হোসাঈন, মোঃ মফিজুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, সাইপ্রাস প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী এসএম আবু রায়হান প্রমুখ।

বৃষ্টি উপেক্ষা করে মাধবকাটি বাজার ফুটবল ময়দানে মুফতী আমির হামজার ওয়াজ শুনতে নেমেছিল নারী পুরুষের ঢল।

তাফসিরুল কুরআন মাহফিলে শহিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর (রহ.) প্রথম মৃত্যুবার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব শহিদের স্মরণে এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলটি আবু রায়হান ও তার পরিবারবর্গের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত হয় এবং মাহফিলটি পরিচালনা করেন মাওলানা মুনিরুল ইসলাম বিন শামস্, সাতক্ষীরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা