1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

মানসিক ভারসাম্যহীন যুবককে দিয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ, সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী শেফালী খাতুনকে ঘিরে বিতর্ক

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী শেফালী খাতুনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তিনি মানসিক ভারসাম্যহীন এক যুবককে ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

অভিযোগে জানা যায়, শেফালী খাতুন তার Mustafiz Online নামের এক ফেসবুক পেজে বক্তব্য প্রচার করে নিজের ভাই গ্রাম পুলিশ শামসুর রহমান, ভাইপো জুয়েল এবং ইউপি সদস্য মো. মনজুরুল আলমকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযুক্ত করেন। তিনি দাবি করেন, গত ৫ আগস্ট ২০২৪ তারিখে তার বাড়ি লুট হয়েছে। তবে এ অভিযোগকে সম্পূর্ণ সাজানো ও ভিত্তিহীন বলে দাবি করেছেন শেফালির মা ও পরিবারের সদস্যরা।

শেফালির মা মোমেনা খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার মেয়ে ইচ্ছাকৃতভাবে ভাই আর ভাইপোকে দোষারোপ করছে। আমাদের বাড়িতে কোনোদিন এমন ঘটনা ঘটেনি। আমার স্বামী মারা যাওয়া পর্যন্ত কোনো পুলিশও আসেনি। সে সবার সঙ্গে শত্রুতা করে বেড়াচ্ছে।”

অন্যদিকে অভিযুক্ত যুবক আক্তারুল ইসলামের মা জাহেদা খাতুন জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। “সে প্রায়ই ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে, অস্বাভাবিক আচরণ করছে। তার অসুস্থতার সুযোগ নিয়ে শেফালী খাতুন যে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন, তা অত্যন্ত নিন্দনীয়।”

স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য একজন মানসিক ভারসাম্যহীন যুবককে হাতিয়ার বানানো কেবল নৈতিক অবক্ষয় নয়, বরং সমাজে অশান্তি সৃষ্টি করারও অপচেষ্টা।

এ বিষয়ে শেফালী খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা