1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের শাস্তি ও সুস্থ তদন্ত , ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন ব্যবস্থা ,পুলিশ ব্যবস্থাকে সংস্কার করতে হবে- শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাত উল আলম

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে “ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে সাতক্ষীরা জেলা মানবাধিকার লঙ্ঘন” শীর্ষক একটি সেমিনার আজ সকাল ১১টায় মুন্সিপাড়াস্থ আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি মুহা. আল মামুন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মেহেদী হাসান। সেমিনারে আওয়ামী লীগের বিগত ১৬ বছরের শাসনামলে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর নির্যাতন, হামলা, হত্যা, গুম, মিথ্যা মামলা ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক মোঃ সিফাত উল আলম। তিনি বলেন,আওয়ামী দুঃশাসনে দেশ আজ একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার ও মানবিক মর্যাদা আজ চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। ছাত্রশিবিরের শত শত কর্মী নির্যাতনের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন, কেউ কেউ আজো নিখোঁজ।”
তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনটি দাবি উত্থাপন করেন,
১.প্রত্যেক মানবাধিকার লঙ্ঘনের জড়িতদের শাস্তি ও সুস্থ তদন্ত ২. বিগত ফ্যাসিজম আমলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা এবং ৩. বাংলাদেশের পুলিশ ব্যবস্থাকে সংস্কার করা যেন তারা কোন দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ না হতে পারে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তালেব, মোঃ আব্দুল গফুর ও মোঃ আনিসুর রহমান।
নির্যাতিত পরিবার ও শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ আবু হানিফ ছোটনের পিতা মোঃ শহর আলী, সাবেক কলেজ কার্যক্রম সম্পাদক আমিনুর রহমান এবং স্পোর্টস সম্পাদক মোঃ আল আমিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহর শাখার অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী, জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, এইচআরডি সম্পাদক আল রাজীব, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, দাওয়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহা. শারাফাত হুসাইন লিটিল, গবেষণা সম্পাদক মোঃ আফজাল হোসেন, তথ্য ও মিডিয়া সম্পাদক মুহা. মাসুদ রানা, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, বিতর্ক সম্পাদক মোঃ মোর্শেদুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক মোঃ আতিক মুজাহিদ, মাদ্রাসা সম্পাদক মোঃ শাহনেওয়াজ এবং মানবসেবা সম্পাদক মোঃ শামীম হোসেন।

সেমিনারে বক্তারা আওয়ামী সরকারের দুঃশাসনের চিত্র জনগণের সামনে তুলে ধরেন এবং অবিলম্বে নির্যাতন বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা