1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

ভূমি অফিস স্থানান্তর না করার আহবান পাটকেলঘাটা সমিতি’র

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২২৮ বার পঠিত

আলোর সন্ধান ডেস্ক:

সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে ভূমি অফিস স্থানান্তর না করার দাবী জানিয়েছে পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি, ঢাকা। শুক্রবার রাজধানীর একটি হোটেলে জরুরি সভায় এ আহবান জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

 

নেতারা জানান, সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা সদরে অবস্থিত উপজেলা ভূমি অফিস যার কার্যক্রম শুরু হয় ১৯৫৮ সাল থেকে। স্বাধীনতারও আগে স্থাপিত এসিল্যান্ড অফিসটি ১২টি ইউনিয়নের মানুষের ভুমি সংক্রান্ত সেবা দিয়ে আসছে। শুধু তাই নয় সাতক্ষীরা জেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র এই পাটকেলঘাটা বাজারে ১২ টি ইউনিয়নের আপামর জনসাধারণের যাতায়াত সুবিধাসহ অন্যান্য সকল সুযোগ সুবিধা থাকায় সবাই পাটকেলঘাটায় ভুমি অফিসে সেবা নিতে অভ্যস্ত।

 

সম্প্রতি ভূমি অফিসটি পাটকেলঘাটা থেকে তালায় স্থানান্তর করার বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনগণের পক্ষ থেকে পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি, ঢাকা এর কাছে একাধিক প্রস্তাব আসে এবং উক্ত স্বেচ্ছাসেবী সংগঠন ঢাকায় কার্যনির্বাহী কমিটির এজেন্ডাভূক্ত করে আলোচনা করা হয়। মিটিংয়ে ভূমি অফিসটি পাটকেলঘাটা থেকে না সরানোর জোর দাবী জানানো হয় জেলা প্রশাসক মহোদয় বরাবরে।

 

আলোচনায় বক্তব্য রাখেন- পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি, ঢাকা’র সভাপতি জনাব তারিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শেখ রুহুল আমিন আকাশ, সহসভাপতি, মোঃ তুহিনুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক, জি এম হাফিজুর রহমানসহ আরো অনেকে। বক্তারা ভুমি অফিসটি স্থানান্তর না করার জোর দাবী ও যুক্তি তুলে ধরেন।

 

আরো উপস্থিত ছিলেন, সহসভাপতি হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ আলমগীর হোসেন, ইঞ্জিঃ শেখ হুমায়ুন কবির, মোঃ মুকিদুজ্জামান, ইঞ্জিঃ মনিরুল ইসলাম, আব্দুল কাদির- জিলানী, আলমগীর কবীর, মোঃ শহিদুল ইসলাম, আবু মুসা আল রাহী, মহিলা বিষয়ক সম্পাদিকা, হালিমা বেগম, প্রচার সম্পাদক, সাঈদ হাসান।
সভাপতি বলেন, ভুমি অফিসটি আমাদের জন্মের আগে থেকেই পাটকেলঘাটায় দেখে আসছি, আমরা চাই এসিল্যান্ড অফিস পাটকেলঘাটায় আছে এবং পাটকেলঘাটায় থাকার জোর দাবি জানান।

 

তার জন্য আমরা ডিসি মহোদয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত আবেদন/ স্মারকলিপি পেশ করবো। তিনি পাটকেলঘাটাবাসী ও স্থানীয় সাংবাদিক এবং জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানান বিষয়টি নিয়ে সোচ্চার হবার জন্য।কার্যনির্বাহী কমিটির সবার উপস্থিতিতে সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম এর সঞ্চালনায় জরুরি এই আলোচনায় সভাপতিত্ব করেন তরিকুল ইসলাম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা