1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

ভিপি নুরুল হক নূরের উপর হামলার বিচার ও জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল সমাবেশ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ বার পঠিত

রবিউল ইসলাম/ আল মামুন, নিজস্ব প্রতিনিধি:

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এর উপর পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বুধবার বিকালে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদ।
সাতক্ষীরা জেলার যুব অধিকার পরিষদের সভাপতি তবিবুর রহমান এর সভাপতিত্বে সাতক্ষীরা জেলা কার্যলয় হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নিউ মার্কেট মোড় ঘুরে জেলা কার্যালয় সামনে এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, সাতক্ষীরা গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রার্থী হাসানুর রহমান হাসান, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আজিবুর রহমান, যুব অধিকার পরিষদের জেলার সাবেক সিনিয়র সভাপতি সোহাগ হোসেন, ছাত্র অধিকার পরিষদের সাবেক জেলা সভাপতি ইমরান হোসেন, যুব অধিকার পরিষদের সদর উপজেলা সভাপতি মাওলানা শাহিনুর রহমান, যুব অধিকার পরিষদ নেতা খাইরুল ইসলাম, রায়হান সরদার, ছাত্র নেতা শাহিন গাজী প্রমুখ।
সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের বক্তারা বলেন, গত শুক্রবার সন্ধ্যায় গণধিকার পরিষদের প্রেস ব্রিফিং অনুষ্ঠানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক পরিকল্পিত ভাবে বর্বরোচিত হামলা চালিয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তি দাবি জানান।
যারা এই বর্বরোচিত হামলার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এ সময় বক্তারা আরো বলেন জাতীয় পার্টি সহ ১৪ দল কে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ পুনর্বাসন করা কোনভাবে মেনে নেওয়া হবে না।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা