
হে মোর প্রিয়
তোমার হালকা লোমে আবৃত বুকে ঘুমাবো আমি মহাসুখে,
তোমার ঐ প্রশস্থ বাহু যুগলে
আবদ্ধ করে রেখে
তাকিয়ে থেকো এই চোখে।
হে মোর ভালোবাসা
আমি বুঝতে চাইনা আমার চোখের ভাষা
শুধু তুমিই বুঝে নিও,
গভীর ভালোবাসায় এ কপালে
তুমি একটি চুম্বন এঁকে দিও।
হে মোর স্বপ্নকুমার
আমি যে হবো শুধুই তোমার, তোমার ঐ ছোট ছোট চুলে বিলি কেটে হারিয়ে যাবো অজানাতে।
হে মোর প্রেম তীব্র শীতে মিশে যাবো তোমার নিঃশ্বাসে,
বাদল দিনে তোমায় ছুঁয়ে দেবো বৃষ্টিস্নাত হাতে,
গ্রীষ্মের বিকালে নদীর পাড়ে যাবো একসাথে,
একটু ভালোবাসা পারবে কি দিতে? এই ভালবাসার পূজারীকে।
হে মোর সাথী জড়িয়ে রাখবো তোমায় দিবারাতি
জ্যোৎস্না রাতে শোনাবে আমায় ‘রাজকন্যা’ গান
এ যে তোমারই রাজকন্যা, তোমারই মায়াবতী
তোমার সব সুর, তোমারই সব গীতি।
হে মোর প্রেমী
তুমি হবে মোর কাছে সব থেকে দামী
বলো তুমি মেনে নেবেতো?
এই পাগলীর ভালোবাসার সব পাগলামি!