
হাফেজ মোঃ আছাফুর রহমান, আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) স্কুল চত্বরে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করে।
কর্মরত শিক্ষকবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীদের সার্বিক ব্যবস্থাপনায় অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গফুর সরদারেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। প্রাক্তন শিক্ষার্থী রুপা ঘোষ ও মইনুল হোসেনেরর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রকিব, মোঃ আবু সেলিম, শাহাজান আলী, মোঃ মোস্তাফিজুর রহমান ও প্রাক্তন ছাত্র ডাঃ প্রবীর মুখার্জি। এছাড়া এসএমসি সভাপতি আব্দুল করিম, সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান, প্রধান শিক্ষক ও সকল সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
১ম পর্বে অধ্যায়নরত শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের ক্রীড়া অনুষ্ঠান, অভিভাবকদের বাসকেট বল নিক্ষেপ ও সিটিং, বিবাহিত ও অবিবাহিতদের রশি টানাটানি খেলা হয়।
২য় পর্বে অধ্যায়নরত ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।