
হাফেজ মোঃ আছাফুর রহমান, স্টাফ রিপোর্টার:
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের মৃত চন্ডী প্রসাদ বসাকের পুত্র ইন্দ্রজিৎ বসাক এর দোকানে চুরি সংগঠিত হয় প্রতিদিনের ন্যায় সোমবার দিবাগত রাতে দোকানের শাটার বন্ধ করে বাড়িতে যায় রাতে সঙ্ঘবদ্ধ চোরেরা দোকানের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে দোকানে থাকা নগদ টাকা বিভিন্ন কোম্পানির রিচার্জ কার্ড সহ অনেক মূল্যবান মালামাল নিয়ে যায়।
উল্লেখ্য যে অনেকদিন ধরে এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটে আসছে এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে