
হাফেজ মোঃ আছাফুর রহমান আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বুধহাটায় এবিসি কেজি স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় এবিসি কেজি স্কুল মিলনায়তনে এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক আলমিন হোসেন ছট্টুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেজি স্কুল পরিচালনা কমিটির সভাপতি এড. শহিদুল ইসলাম বাচ্চু। সহকারী শিক্ষক আছাফুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সদস্য সিরাজুল ইসলাম, সালাউদ্দিন আহম্মেদ, গুনাকরকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খোরশেদ আলম, শিক্ষক সেলিম হোসেন প্রমূখ।