1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

বিজয় দিবস উপলক্ষে পাটকেলঘাটায় বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ বার পঠিত

 

হাসানুর রহমান হাসান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে তালা উপজেলা বিএনপির উদ্যোগে পাটকেলঘাটায় বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ই ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় পাটকেলঘাটা হাইস্কুল থেকে মিছিলটি শুরু হওয়ার আগে মুঠোফোনে বিজয় দিবসের স্বাগত বক্তব্য রাখেন তালা- কলারোয়ার সাবেক সংসদ সদস্য জননেতা হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি নেতা কর্মীদের মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সকলের উদ্দেশ্য বলেন, স্বাধীনতার ঘোসক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্বরণ করছি, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি, সাথে সাথে বিজয়ের এই আনন্দঘন মুহূর্তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন। এরপর বিজয় মিছিলটি সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজুর সভাপতিত্বে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো পরিদর্শন শেষে পাঁচরাস্তার মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

 

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃনাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সাবেক যুবদলের সফল সভাপতি হাফিজুর রহমান হাফিজ, তালা উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তফা হোসেন মন্টু, সাতক্ষীরা জেলা কৃষক দলের যুগ্মআহ্বায়ক আলি হোসেন, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজু, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ: রকিব, ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর হোসেন সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা