1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

বিচ্ছেদের এক বছরের মাথায় যশোরে ডেকে শ্বাসরোধে পাটকেলঘাটার মিতুকে হত্যা করে কলারোয়া উপজেলার সাবেক স্বামী নিলয় ভদ্র

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১২৬ বার পঠিত
পাটকেলঘাটায় ড্যান্সের একটি অনুষ্ঠানে মিতুর সাথে তার পরিচয় ঘটে। এরপর এক বছরের মাথায় মিতু ধর্মান্তরিত হয়ে তাকে বিয়ে করেন।

মঙ্গলবার রাতে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের বুকভরা বাওড়ের পাশে এই হত্যার ঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। এর এক ঘণ্টার মাথায় ঘাতক সাবেক স্বামী মৃন্ময় ভদ্র নিলয়কে আটক করা হয়। আটক নিলয় সাতক্ষীরার কলারোয়া উপজেলার দামোদারকাঠি গ্রামের মদন ভদ্রের ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামের বাসিন্দা। মিতু সাতক্ষীরার পাটকেলঘাটার ধানদিয়া চৌরাস্তার আজগর আলী সরদারের মেয়ে।
স্থানীয়রা জানান, বুধবার ভোরে শাড়ি পরা এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। এসময় তার কাছে একটি মোবাইল ফোনও দেখা যায়। পুলিশ, পিবিআই, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যেয়ে নিহতের পরিচয় শণাক্তের চেষ্টা করেন।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, বুধবার সকাল ৮টার দিকে খবর পেয়ে এসআই খান মাইদুল ইসলাম রাজীব ঘটনাস্থলে যান। মরদেহের পাশে ভেঙে ফেলা মোবাইল ফোন সেটের যন্ত্রাংশ পড়ে ছিলো। ওই ফোন সেটের সূত্র ধরে প্রথমে পরিচয় শণাক্ত করা হয়। পরে সকাল ১০টার দিকে চান্দুটিয়া গ্রামের একটি বাড়ি থেকে নিলয় নামে ওই যুবককে আটক করা হয়। আটকের পর নিলয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিতু কর্মকারকে হত্যার কথা স্বীকার করেন।
নিলয় ডিবি পুলিশকে আরও জানান, তিন বছর আগে পাটকেলঘাটায় ড্যান্সের একটি অনুষ্ঠানে মিতুর সাথে তার পরিচয় ঘটে। এরপর এক বছরের মাথায় মিতু ধর্মান্তরিত হয়ে তাকে বিয়ে করেন। বিয়ের এক বছর পর মিতু থানায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তিন লাখ টাকা হাতিয়ে নেন। এ ঘটনার পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু তারপরও নিলয়ের পিছু ছাড়েনি মিতু। বিভিন্ন অন্তরঙ্গ ছবি প্রকাশ করার ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন মিতু। এসব কারণে অতিষ্ঠ হয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় মিতুকে মোবাইল ফোন করে যশোরে ডেকে আনেন। এরপর ওইদিন রাত ১১টার দিকে মঠবাড়িয়া গ্রামের বুকভরা বাওড় সংলগ্ন বিকাশের ধানক্ষেতে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর মিতুর মোবাইল ফোনসেট ভেঙ্গে ফেলেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই খান মাইদুল ইসলাম রাজীব বলেন, মিতু মূলত নৃত্যশিল্পী ছিলেন। পরিবারের লোকজন বিষয়টি পছন্দ করতেন না। এক পর্যায়ে স্বেচ্ছায় মুসলমান থেকে সনাতন ধর্ম গ্রহণ করেন। তিনি মাদকে আসক্ত ছিলেন। তার বিরুদ্ধে মাদকের মামলাও রয়েছে।

এসআই রাজীব আরও জানান, বুধবার বিকেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা