1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

বাদী মাদক ব্যবসায়ীর স্বার্থরক্ষায় সাতক্ষীরার পাটকেলঘাটা থানার এসআই এমদাদুলের মিথ্যা প্রতিবেদন দাখিল। জনমনে ক্ষোভ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৩২ বার পঠিত

রবিউল ইসলাম, তালা উপজেলা প্রতিনিধি:

পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকার চিহ্নিত ও তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীর মিথ্যা মামলায় পাটকেলঘাটা থানার এসআই এমদাদুল হক তদন্ত না করেই মাদক ব্যবসায়ীর স্বার্থরক্ষায় মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিল করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার সাথে জড়িত না থেকেও পূর্ব শত্রুতার জেরে তিনজন নিরপরাধ ব্যক্তিকে আসামি করা হয়েছে এই মামলায়।
ঘটনার বিবরণে জানা গেছে, গত ১৮ অক্টোবর বেলা আনুমানিক সাড়ে ১২ টার সময় পাটকেলঘাটা থানার মির্জাপুর গ্রামের মৃত মুমিন উদ্দিন সদ্দারের পুত্র চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মুনতাজ আলী সরদারের স্ত্রী নার্গিস বেগম ও মেঝ ভাই হোসেন আলী সরদারের স্ত্রী আকলিমা বেগমের সাথে মুরগীতে ভাত খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে মাকে ( আকলিমা বেগম) রক্ষায় ছেলে আজাদ সরদার ও স্ত্রী নার্গিসের সহায়তায় স্বামী মুন্তাজ সরদার বিবাদে লিপ্ত হয়। এক পর্যায়ে ভাইপো রাজু সরদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে দেয়।

পরবর্তীতে এলাকার চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক কারবারি মুন্তাজ সরদার সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমুলী আদালত- ৬ এ একটি মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে। যার নাম্বার সি আর মামলা নম্বর ৩৬৫/২০২৪(পাটকেলঘাটা)।
প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা গেছে, উক্ত মামলার ১ নম্বর আসামি মোঃ হোসেন আলী সরদার, ও ৫ নম্বর আসামী মোঃ মশিউর রহমান সরদার ঘটনার দিন ঘটনাস্থলেই বা এলাকাতেই উপস্থিত ছিল না। ৪ নম্বর আসামীর রাজু সরদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ থামিয়ে দিতে ভুমিকা রাখেন।

মির্জাপুর গ্রামের মৃত মমিন সরদার ছেলে চিহিৃত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মুন্তাজ সরদারের নামে কয়েকটি মাদকের মামলা রয়েছে।
পাটকেলঘাটা থানার এসআই ও কুমিরা ইউনিয়নের বিট অফিসার এমদাদুল হক মাদক ব্যবসায়ী মোন্তাজ সরদার কর্তৃক প্রভাবিত হয়ে কোনোরূপ তদন্ত ছাড়াই ( ১ ) নম্বর আসামি হোসেন আলী সদ্দার, (৪) নম্বর আসামি রাজু সরদার ও (৫ )নম্বর আসামি মশিউর রহমান সরদার আসামীর দেখিয়ে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে। এই মিথ্যা প্রতিবেদন দাখিলের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এলাকাবাসী। এ ব্যাপারে এলাকাবাসী সাতক্ষীরা পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছে। এবংমাদক ব্যবসায়ী কর্তৃক প্রভাবিত হয়ে মিথ্যা রিপোর্ট দিয়েছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

এ ব্যাপারে পাটকেলঘাটা থানার এসআই এমদাদুল হক কাছে জানতে চাইলে তিনি বলেন আমি তদন্ত করে সাক্ষীদের মতামত নিয়ে আসামি করেছি আপনি যেটা বলছেন এটা ভুল আপনি একসময় আসেন সবাই মিলে বসে চা খায় যে তিনজনকে আসামি করা হয়েছে তারা বাড়ি যে ছিল না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বিষয়টা পরে কথা বলবে

এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ওসি মইনুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন টাকা পয়সা খেয়ে আমার থানায় কোন অফিসার যদি মিথ্যা রিপোর্ট দেয়, প্রমাণ হয় অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা