1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

বাজারে এলো পিজিএম-এফআই প্রযুক্তির নতুন হোন্ডা এসপি ১৬০

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

আব্দুস সামাদ, নিজস্ব প্রতিনিধি ::

গ্রাহকদের চাহিদার ভিত্তিতে এবার পিজিএম-এফআই ইঞ্জিন সমৃদ্ধ সম্পূর্ণ নতুন এসপি ১৬০ বিএস-সিক্স মডেলটি বাজারে এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। ১৬২.৭১ সিসি বিএস-সিক্স পিজিএম-এফআই ইঞ্জিন, সম্পূর্ণ ডিজিটাল মিটার, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, এভারেজ মাইলেজ ইন্ডিকেটর, ব্যাটারি ভোল্টেজ ইন্ডিকেটর, এবিএস ইন্ডিকেটর, লো ফুয়েল ইন্ডিকেটর, সার্ভিস ডিউ ইন্ডিকেটর, গিয়ার পজিশন ইন্ডিকেটর ইত্যাদি নতুন প্রযুক্তি রাখা হয়েছে। এছাড়াও থাকছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস), ইঞ্জিন স্টার্ট/স্টপ সুইচ, মনো শক সাসপেনশন, নিউ এজ গ্রাফিক্স সহ ডায়নামিক ফুয়েল ট্যাংক, স্পোর্টিয়ার ও আর্কষনীয় এলইডি ডিসি হেডল্যাম্প, নিরাপত্তা বাড়াতে আছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ , ইমার্জেন্সি স্টপ ও লো ভিজিবিলিটি পরিস্থিতির জন্য আছে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ফিচার হ্যাজার্ড সুইচ।

এ বিষয়ে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শিগেরু মাৎসুজাকি বলেন, “আমরা সবসময় গ্রাহকদের সেরা মানের পণ্য সরবরাহের চেষ্টা করি এবং এসপি ব্র্যান্ডে প্রথমবারের মতো পিজিএম-এফআই ইঞ্জিন সমৃদ্ধ নতুন এসপি ১৬০ মোটরসাইকেল আনতে পেরে আনন্দিত। এটি দৈনন্দিন জীবনে গ্রাহকদের স্বাধীনভাবে চলাফেরা নিশ্চিত এবং হোন্ডা ব্র্যান্ডের প্রতি আস্থা ও নির্ভরশীলতা ধরে রাখতে ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।”

এসপি ১৬০-এর বৈশিষ্ট্যসমূহ উপস্থাপনকালে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, “নতুন এসপি ১৬০ মডেলে আছে হোন্ডার উন্নত স্মার্ট পাওয়ার প্রযুক্তি সমৃদ্ধ ১৬৩ সিসি বিএস-সিক্স পিজিএম-এফআই ইঞ্জিন। এছাড়া, বিভিন্ন ফার্স্ট ইন সেগমেন্টের উন্নত প্রযুক্তি, প্রিমিয়াম স্টাইল, বাড়তি আরামসহ নানা সুবিধা পাবেন ব্যবহারকারীরা। নতুন এসপি ১৬০ পারফর্ম্যান্স, স্বাচ্ছন্দ্য, স্থায়িত্ব এবং উন্নত জ্বালানী দক্ষতার নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আমার বিশ্বাস।”

দেশব্যাপী সব হোন্ডা এক্সক্লুসিভ অনুমোদিত ডিলার শোরুমে নতুন এসপি ১৬০ মডেলটি দুটি ভ্যারিয়েন্ট (সিঙ্গেল ডিস্ক ও ডাবল ডিস্ক এবিএস) এবং তিনটি আকর্ষণীয় (পার্ল, স্পার্টান রেড, পার্পেল ইগনেয়াস ব্লাক ও ম্যাট মার্ভেল ব্লু মেটালিক) রঙে পাওয়া যাচ্ছে। এদের মধ্যে সিঙ্গেল ডিস্ক ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার টাকা এবং ডাবল ডিস্ক ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার টাকা।

আরো জানতে ভিজিট করুন www.bdhonda.com এবং www.facebook.com/bdhondaofficial

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা