
হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে ৩১শে জানুয়ারি ২০২৫ রোজ শুক্রবার দুপুরে যশোর সদর উপজেলা শাখার চুড়ামন কাটি ননী ফলের মোড় প্রধান কার্যালয়ে আলোচনা সভা বনভোজন ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
মোঃ মতিয়ার রহমান সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগ এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন কে এম নুরুল আমিন খুলনা বিভাগীয় শাখার যুগ্ম সম্পাদক ও যশোর জেলার সাধারণ সম্পাদক, বক্তব্য রাখেন, মোঃ আমিনুর রহমান, খুলনা বিভাগীয় শাখার সহ-সভাপতি, ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, খুলনা বিভাগীয় শাখার সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা সভাপতি, মোহাম্মদ নাসির উদ্দিন, খুলনা মহানগরের সাধারণ সম্পাদক, এশিয়ান টেলিভিশনের খুলনা মহানগর প্রতিনিধি মীর রাকিবুল ইসলাম, খুলনা বিভাগীয় শাখার যুগ্ম সম্পাদক, ও কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক, মোহাম্মদ আবদুর রহিম সহ-সভাপতি যশোর জেলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি। সাংবাদিক আখতারুজ্জামান, আবদার হোসেন, মোস্তফা কামাল, রফিকুল ইসলাম, মোহাম্মদ বাবলু হোসেন, নজরুল ইসলাম, সহ অসংখ্য সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা বক্তব্যবে বলেন, খুলনা বিভাগীয় শাখার সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করা দরকার, এবং আগামী বছরে বনভোজন কুষ্টিয়াতে করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, অনুষ্ঠান শেষে রেফেলড্র অনুষ্ঠিত হয়, প্রথম পুরস্কার, সাংবাদিক মোস্তফা কামাল, দ্বিতীয় পুরস্কার, আখতারুজ্জামান, তৃতীয় পুরস্কার মোহাম্মদ রফিকুল ইসলাম, সকলের সান্তনা পুরস্কার, আনন্দঘন পরিবেশে, সকলকে ধন্যবাদ জানাইয়া সভাপতি মহোদয় অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।