1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

বরগুনা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে চান এ্যাডভোকেট আঃ ওয়াসীম মতিন

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২৩ বার পঠিত

মোঃ রেজাউল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনার সদর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী এ্যাডভোকেট আব্দুল ওয়াসীম মতিন। তিনি বরগুনা আইনজীবী সমিতির সদস্য ও জাতীয় মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি এবং ” নারী শিশু অধিকার” ফোরামের সদস্য সচিব দায়িত্ব পালন করছেন, গোটা জেলার মানুষ তাকে ভালবেসে (মতিন ভাই) বলে ডাকেন। এ ছাড়া কয়েকটি সংবাদমাধ্যমের কর্মী তিনি।

জানা গেছে, আগামী মার্চ বা এপ্রিল মাসের শুরুতে বরগুনা সদর উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। এ্যাডভোকেট ওয়াসীম মতিন ও ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। নিজ উদ্যোগে উপজেলার অসহায় মানুষদের সহায়তা করছেন। আশপাশের মানুষদের বিপদে সহযোগিতা হাত বাড়িয়ে দেন নিজ স্বাদমতো। এ ছাড়া ডিজিটাল পোস্টারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থী হওয়ার ইচ্ছার বিষয়টি জানান দিচ্ছেন। এতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে এখন পর্যন্ত সম্ভাব্য কয়েকজন প্রার্থীর মধ্যে স্থানীয় রাজনীতিতে আলোচনায় রয়েছেন এ আইনজীবী ও সাংবাদিক এ্যাডভোকেট ওয়াসীম মতিন। তিনি বলেন, দীর্ঘ এক যুগ ধরে আইনি পেশায় আমি কাজ করছি। এ ছাড়াও তিনি বরগুনা জেলার সাংবাদিক কল্যাণ পরিশদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময় জানাল ইসি

এ ব্যাপারে তিনি বলেন, আইনি পেশার খাতিরে আমি দীর্ঘদিন থেকে এ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি। আমি যেহেতু উপজেলায় অবস্থান করি, তাই আমার জানা আছে জনগণের বরাদ্দ কীভাবে জনগণের হাতে পৌঁছাতে হয়। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষ আমাকে নির্বাচিত করবে এটাই আমার বিশ্বাস। নির্বাচিত হতে পারলে বরগুনা একটি স্মার্ট উপজেলায় রূপান্তরিত করার ব্যাপারে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বিগত দিনে যারা বরগুনা থেকে উপজেলা চেয়ারম্যান হয়েছেন, তাদের কোনো কাজ চোখে পড়ার মতো নয়। আমি উপজেলার সকল ইউনিয়নের মানুষের কাছে দোয়া প্রার্থী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা