1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

বরগুনায় ১৮টি অনিবন্ধিত ক্লিনিক বন্ধ ঘোষণা

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ৩৫৮ বার পঠিত

বরগুনায় ১৮টি অনিবন্ধিত ক্লিনিক বন্ধ ঘোষণা

বরগুনা জেলা প্রতিনিধি.

বরগুনা জেলার ১৮টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চিহ্নিত করে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ক্লিনিকগুলো কোনো কার্যক্রম পরিচালনা করবে না মর্মে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অঙ্গীকার দিয়েছে মালিক পক্ষ।বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সিভিল সার্জন মোহাম্মদ ফজলুল হক। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৭ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যে সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধনের জন্য আবেদন করেনি বা আবেদন করেছে কিন্তু নিবন্ধন এখনো পায়নি এ রকম ১৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার আমতলী উপজেলায় ২টি, বামনা উপজেলায় ৫টি, বরগুনা সদর উপজেলায় ৪টি, পাথরঘাটা উপজেলায় ৫টি ও তালতলী উপজেলায় ২টি মোট ১৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক শনাক্ত করে তাদের সকল প্রকার কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

বরগুনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর কালবেলাকে জানান, বরগুনা সদর উপজেলায় ৪টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। নিবন্ধন না পাওয়া পর্যন্ত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আর কোনো কার্যক্রম পরিচালনা করবে না মর্মে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক পক্ষ লিখিত অঙ্গীকার করেছে। জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ফজলুল হক দৈনিক আলোর সন্ধান নিউজ কে মোবাইল ফোনে জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জেলার ৬টি উপজেলায় মোট ১৮টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও বরগুনা জেলার প্রত্যেকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে যথাযথ মনিটরিং এর আওতায় আনা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা