
সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণ হত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের রাধা নগর এলাকা থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক এসে শেষ হয়।
এ সময় সেখানে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাবু মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাতক্ষীরা জেলার কৃষক দলের সাবেক আহ্বায়ক মোঃ আহসানুল কাদির স্বপন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক জনাব শেখ তারিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবুল হাসান হাদী, পারুলিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ফারুক বাবু, যুবদলের সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা,শেখ মাসুম বিল্লাহ, যুবদলের সহ সমন্বয়ক ফরিদ উদ্দিন, আব্দুল আলিম, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফ উজ জামান সজিব, এক সদর যুব দলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স সহ জেলা বিএনপির সকল সংগঠনের নেতারা সকল শ্রেণীর মানুষ।