1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণে সাতক্ষীরায় জুলাই ঐক্য ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৫১ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

ফ্যাসিবাদ বিরোধী সকল সংগঠনের অংশগ্রহণে সাতক্ষীরায় এক ঐতিহাসিক “জুলাই ঐক্য” নামে ব্যাডমিন্টন অনুষ্ঠিত হয়েছে। জুলাই – আগস্টে আন্দোলনের নেতৃত্বদানকারী ও ফ্যাসিবাদ বিরোধী সকল সংগঠনের যৌথ উদ্যোগে ১৬ই জানুয়ারি (শুক্রবার) রাত ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে এক ঐতিহাসিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই জুলাই ঐক্য ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল (বিপিএম) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, বাংলাদেশ জামাতে ইসলামী সাতক্ষীরা জেলার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান জামায়াতে ইসলামীর সাতক্ষীরা শহর শাখার আমির জাহিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা সহ – সভাপতি ওয়েজকুরুনী ,জাতীয় নাগরিক পার্টির সাতক্ষীরা জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ কামরুজ্জামান বুলু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আব্দুর রাজ্জাক, আপ বাংলাদেশের সাতক্ষীরা জেলার আহবায়ক আখতার হোসেন।
এ সময় ছাত্র সংগঠনগুলোর ঐক্যবদ্ধভাবে সমন্বয় করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলায় সমন্বয়ক আরাফাত হোসেন মুখ্য সংগঠক আল শাহরিয়ার, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পি, মুখপত্র মোহিনী পারভিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন, সেক্রেটারি মেহেদী হাসান, অফিস সম্পাদক নুরুন্নবী, জাতীয়তাবাদী ছাত্রদলের সাতক্ষীরা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক এস কে এম আবু রায়হান, সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ খান অগৈ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পি ,পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম , যুগ্ন আহবায়ক ইমদাদুল হক ছোট বাবু, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ আব্দুল মুকিত, সহ সভাপতি মোহাম্মদ আশিক রহমান, সাধারণ সম্পাদক এস এম আল আমিন, জাতীয় যুব শক্তি সাতক্ষীরা জেলার আহ্বায়ক এস এম আবু সাঈদ, জাতীয় ছাত্র শক্তির সাতক্ষীরা জেলার আহ্বায়ক হাসিবুল হাসান রুমন, সদস্য সচিব বকতিয়ার হোসেন ,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন সহ-সভাপতি রবিউল ইসলাম খান্না দপ্তর সম্পাদক কাজী আমিনুর আদনান অর্থ সম্পাদক সাকিব আল হাসান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণে আজকের এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট ঐতিহাসিক এক নজির স্থাপন করেছে। রাজনৈতিক কারণে পারস্পরিক মতভেদ থাকলেও মতবিরোধ নেই এটি একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আগামী দিনে অপরিসীম ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, সাতক্ষীরায় অন্যান্য জেলার তুলনায় সহিংসতা এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড নাই। অন্য জেলারা আমাদেরকে বলে সাতক্ষীরায় কোন ঘটনা ঘটে না কেন? কেন ঘটে না তার প্রমাণ আজকের এখানে ছাত্রদল – ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্র সংগঠনের অংশগ্রহণে এই সম্প্রীতি ভালবাসার টুর্নামেন্ট। তিনি আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বলেন, আমি সাতক্ষীরাতে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে সকল দল- মতের ঊর্ধ্বে ওঠে একটি সুষ্ঠু- নিরপেক্ষ নির্বাচন উপহার দেব।
উল্লেখ্য, ফ্যাসিবাদ বিরোধী এই”জুলাই ঐক্য” ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ছাত্র অধিকার পরিষদ এবং রানার্স আপ হয়েছে জাতীয় ছাত্র শক্তি।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা