1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, যৌতুকের চাপ ও মানসিক নির্যাতনের অভিযোগ: তরুণীর আত্মহত্যা, স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১১২ বার পঠিত

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা:

সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া এলাকায় এক তরুণীর আত্মহত্যার ঘটনায় স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিহত রিমি আক্তার রিচি (১৯)-এর বাবা মো. কামরুল মোড়ল বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত শেখ বিল্লাল হোসেন রাজ প্রেমের সম্পর্কের মাধ্যমে রিমিকে বিয়ের আশ্বাস দেন। পরবর্তীতে গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে সাতক্ষীরা শহরের একটি নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।
অভিযোগে বলা হয়েছে, বিয়ের পর রিমিকে শ্বশুরবাড়িতে না তুলে যৌতুক হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে স্বামী ও তার পরিবারের সদস্যরা রিমির ওপর ধারাবাহিকভাবে মানসিক ও শারীরিক নির্যাতন চালাতে থাকেন। পাশাপাশি তাকে তালাকের ভয়ভীতি ও বিভিন্নভাবে অপমান করা হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদীর অভিযোগ, গত ২৬ জুন ২০২৬ সকাল সাড়ে ১০টার দিকে শেখ বিল্লাল হোসেন রাজ মোবাইল ফোনে রিমিকে গালিগালাজ ও অপমান করেন এবং আত্মহত্যার দিকে প্ররোচিত করেন। এ সময় পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে রিমি ভাড়া বাসার একটি কক্ষে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন।
পরে সকাল প্রায় ১১টার দিকে পরিবারের সদস্যরা বাসায় ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বাবা মো. কামরুল মোড়ল স্বামীসহ পাঁচজনকে আত্মহত্যায় প্ররোচনা, যৌতুকের দাবিতে নির্যাতন এবং মানসিক নিপীড়নের অভিযোগে সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযুক্তদের মুঠো ফোনে বারবার যোগাযোগ করতে গেলে তাদেরকে পাওয়া যায়নি

 

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাসুদুর রহমান বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা