1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পঠিত

‎কে এম শাহীনুর রহমান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
‎সাতক্ষীরা থেকে প্রকাশিত “দৈনিক সাতনদী” পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় “তালায় ভূয়া তথ্যের ভিত্তিতে টিসিবি ডিলার নিয়োগ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মেসার্স মুক্তা এন্টারপ্রাইজ এর সত্তাধিকারী শেখ আল আমিন।
‎
‎শেখ আল আমিন বলেন, আমি দীর্ঘদিন যাবৎ তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বাজারের শেখ বাড়ি মোড়ে দোকান ঘর ও গোডাউন ভাড়া নিয়ে সুনামের সাথে মুদি ব্যবসা সহ অন্যান্য ব্যবসা পরিচালনা করে আসছি। আমার আত্মীয় স্থানীয় আঃ আহাদ কে ব্যবসা পরিচালনার দ্বায়িত্ব দেয়া হয়েছে। আমি সেখানে নিয়মিত যাতায়াত করি। যা সরেজমিন পরিদর্শনে প্রমাণিত হবে।
‎
‎তিনি বলেন, ২০২৫ সালের ২২ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী ডিলারের শুন্য পদে আবেদন করি। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ১২ টি আবেদন সরেজমিন পরিদর্শন ও তথ্য যাচাই বাছাই করে মুক্ত এণ্টারপ্রাইজের পক্ষে রিপোর্ট প্রদান করেন। পরিপত্র অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই রিপোর্ট জেলা প্রশাসকের দপ্তরে পাঠান। জেলা প্রশাসকের রিপোর্টের ভিত্তিতে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তা এন্টারপ্রাইজের নামে ডিলারির অনুমতি প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে খলিলনগর বাজারের মুদি ব্যবসায়ী ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার সম্পূর্ণ অন্যায় ভাবে আমার ব্যবসায়িক ক্ষতি ও সম্মানহানির জন্য সাতক্ষীরা জেলা প্রশসকের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন। আমি তার হীন প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে এহেন চক্রান্ত না করার অনুরোধ জানাই। তিনি যদি চক্রান্ত বন্ধ না করন তাহলে আইনের আশ্রয় নিতে বাধ্য হবো বলে জানান তিনি।
‎
‎বিনীত
‎(শেখ আল আমিন)
‎সত্তাধিকারী,
‎মুক্তা এন্টারপ্রাইজ
‎হাজরাকাটি বাজার, তালা, সাতক্ষীরা।
‎

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা