
তামান্না জাবরিন
পুরুষ মানুষই নিজের সিট ছেড়ে,
বসতে দেয় নারীকে বাসে।
রক্ত লাগলে পুরুষ আগে ছোটে,
দিন যায় গাঁধার খাটুনি খেটে।
নারীর হাতে মেহেন্দি লাগাতে,
পুরুষের হাত নোংরা হয় কাদাতে।।
পুরুষদের কাঁদতে নেই শুনে, হাজার কষ্ট বুকে রাখে চেপে,
ক’জনই বা দেখি, পুরুষের ত্যাগগুলি, যাতনা গুলি মেপে?
ঈদ কোরবানিতে কাপড় জামা কেনে সর্বশেষে,
হয়তোবা সবাইকে লুকিয়ে দিন পাড়ি দেয় ভারী নিঃশ্বাসে।
যে পুরুষ পরিবারের দিকে তাকিয়ে নিজের শখগুলি জলাঞ্জলি দিয়ে
মাকে রাখে শ্রদ্ধা ভরে,
বোনকে আদরে।
স্ত্রীর মাথায় ছায়া হয়,
সুখ ত্যাগ করে সন্তানের মুখে চেয়ে।
যান্ত্রিক মানবের মতো বয়ে চলে,
তার জন্য কি শুধু একটি দিবস হলে চলে?