1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

পিতাকে না পেয়ে শিবির কর্মী ৯ম শ্রেণি পড়ুয়া শিশু পুত্রকে হত্যায় সাবেক এসপি মঞ্জুরুল কবিরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১০৫ বার পঠিত

সোহরাভ হোসেন সৌরভ, নিজস্ব প্রতিনিধি :

পিতাকে না পেয়ে শিবির কর্মী ৯ম শ্রেণি পড়ুয়া শিশু পুত্রকে তুলে নিয়ে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, কাজী মনিরুজ্জামান, সাবেক ওসি এনামুলহকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নয়ন বড়ালের আমলী ১নং আদালতে নিহতের পিতা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বিচারক মামলাটি এফআইআর হিসেবে গন্য করার জন্য সদর থানাকে নির্দেশ দিয়েছেন। মামলার অন্যান্য আসামীরা হলেন, সাতক্ষীরার সাবেক ডিবি প্রধান আ: হান্নান, এস আই আব্দুল মালেক, এস আই আব্দুল কালাম, ভোমরা গ্রামের মৃত সোনা গাজীর পুত্র ওহিদুল ইসলাম, ভোমরা দাসপাড়া গ্রামের আব্দুস সোবহানের পুত্র আশরাফুল ইসলাম, হাড়দ্দহা গ্রামের বাদল গাজীর পুত্র শহীদুল ইসলাম গাজী, মৃত মোহাম্মাদ গাজীর পুত্র আব্দুল গণি, পদ্ম শাখরা গ্রামের মৃত আ: রহিম গাজীর পুত্র মফিজুল ইসলাম, খানপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র ইব্রাহিম খলিল, চৌবাড়িয়া গ্রামের মফিজুদ্দীন সরদারের পুত্র আব্দুস সাত্তার সরদার, আব্দুল গণির পুত্র মোশারফ হোসেন, পদ্মশাখরা গ্রামের মৃত এনাম বক্সগাজীর পুত্র রেজাউল ইসলাম, ভোমরা গ্রামের মৃত মোকছেদ আলীর পুত্র আনারুল ইসলাম গাজী, লহ্মীদাড়ী গ্রামের মৃত কাদের মোল্লার পুত্র জালাল উদ্দিন, হাড়দ্দহা গ্রামের আব্দুস সামাদ সরদারের পুত্র খলিলুর রহমান, আ: রাজ্জাকের পুত্র তরিকুল ইসলাম, মৃত নেছার উদ্দিনের পুত্র এমাদুল ইসলাম, মৃত রহিম বক্সেও পুত্র শহীদুল ইসলাম,ভোমরা গ্রামের আবু শেখের পুত্র মফিজুল ইসলাম, সায়েদ ফকিরের পুত্র আবু বাক্কার ফকির, আনছার আলীর পুত্র ইসমাঈল হোসেন, হারু কাপালীর পুত্র সুবাস ডাক্তার, লহ্মীদাড়ী গ্রামের মৃত কাদের মোল্লার পুত্র জালাল মোল্ল্যা, বিজয় কৃষ্ণ ঘোষের হারান চন্দ্র হারু ঘোষ, রমজান গাজীর পুত্র আব্দুল গফুর গাজী।

মামলার বিবরনে জানা যায়, গত ২০১৪ সালের ১৭ জানুয়ারি স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের ইন্ধনে এসপি মঞ্জুরুল কবির, সার্কেল কাজী মনিরুজ্জামান এবং ওসি এনামুল হকের নেতৃত্বে পুলিশের সদস্যরা বাদী শহর আলীর বাড়িতে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে জীবনের ভয়ে তিনিসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা প্রতিবেশির বাড়িতে আশ্রয় গ্রহণ করে। বাড়িতে কাউকেনা পেয়ে বাড়িতে থাকা শিশুপুত্র আবু হানিফ ছোটনকে তুলে নিয়ে যায়। পরে ভোমরা স্থলবন্দরের লাভলু স্কেল সামনে ফাঁকা স্থানে ছোটনের শরীওে তিনটি গুলি করে হত্যা করে। সে সময় মামলার করার সুযোগ না পেয়ে আজ মামলা দাখিল করা হয়েছে বলে দাবি করেছেন বাদী শহর আলী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা