1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

পাটকেলঘাটা বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলা ঘোষনার দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে। পাটকেলঘাটা বাজারের সার্বিক উন্নয়নের জন্য কাজ করা হবে। পাটকেলঘাটার মানুষ যে ভালবাসা আমাকে দেখিয়েছে তা কখনও ভোলার নয়। তিনি আরও বলেন পাটকেলঘাটার কয়েক লক্ষ মানুষের দাবির প্রতি একাত্বতা ঘোষনা করে সংসদের প্রথম অধিবেশনে পাটকেলঘাটাকে উপজেলা ঘোষনার দাবি করি যা দ্রুত বাস্তবায়ন হবে।

শুক্রবার বিকাল ৫ টায় পাটকেলঘাটা শহীদ সম আলাউদ্দিন চত্বরে পাটকেলঘাটা বাজার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে সংবর্ধনা প্রদান করা হয়। পাটকেলঘাটা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাইর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, শাহীদুজ্জামান পাইলট। এ সময় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ সাধু, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা সাহা, তালা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড শেখ আবাদুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান, মীর জাকির হোসেন, শাহা আলম টিটো,ইখতিয়ার হোসেন,আব্দুল জব্বর, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যবসায়ী হাসান হোসেন বাবু ও আবু হোসেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা