1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

পাটকেলঘাটা প্রেসক্লাব এর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১২২ বার পঠিত

এজাজুল ইসলাম এজাজ, তালা উপজেলা প্রতিনিধি:

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে পাটকেলঘাটা প্রেসক্লাব এর উদ্যোগে মোমবাতি প্রজ্বলন করেছে তালা উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে।

সোমবার সন্ধ্যা সাড়ে টায় দিকে পাটকেলঘাটা হাইস্কুল রোডে মোমবাতি প্রজ্বলন জাতীয় সংগীত পরিবেশনা করা হয়।এসময় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় এবং পাশ্ববর্তী স্কুল, কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসময় শতাধিক শিক্ষার্থী হাতে মোমবাতি প্রজ্বলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেএক মিনিট নীরবতা পালন করেন। পরে সকল সকল শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত গান পরিবেশন করা হয়। সময়উপস্থিত সবাই সমস্বরে কণ্ঠ মিলিয়ে শহিদের আত্মাত্যাগ উপলব্ধি করেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তালা উপজেলার সমন্বয়ক আব্দুল কাদির বলেন, ২৪ এর ছাত্রজনতার যেই ত্যাগেরবিনিময়ে আমরা বিজয় অর্জন করতে পেরেছি সেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যেইআজকে আমাদের মোমবাতি প্রজ্জ্বলন এবং জাতীয় সংগীত পরিবেশনা। শুধু আজকের দিন নয় সামনের দিনগুলোতে এইশহীদদের আমরা স্মরণে রাখতে চাই এবং তারা যেই লক্ষ্যে প্রাণ বিসর্জন দিয়েছে সেই লক্ষ্যকে আদর্শ মনে করে নতুনপ্রজন্মকে এগিয়ে নিতে চাই।

পাটকেলঘাটা প্রেসক্লাব এর আহবায়ক হাসানুর রহমান হাসান বলেন, আজকের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরশিক্ষার্থীরা দেশের ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সর্বত্র তাদের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। তারাতাদের কার্যক্রম দিয়ে প্রমাণ করেছে যে তারা রাষ্ট্র সংস্কারে নেমে পড়েছে।

এসময় উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সদস্য সচিব আল আমিন হোসেন, সাংবাদিক মুশফেকুজ্জামান ইমন, সাংবাদিক সানজিদুল হক ইমন, সাংবাদিক ইকবাল হাসান, সাংবাদিক গোলাম রব্বানী, ছাত্র নেতা সাবু, ওসমান, মাহফুজ, তানহা, আল মামুন প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা