1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

পাটকেলঘাটা থেকে সাতক্ষীরা সদর—পুলিশিংয়ে পেশাদারিত্ব, নাশকতা ও মাদক প্রতিরোধ, সততা ও জনবান্ধব আচরণের জন্য প্রশংসিত ওসি মো: শফিকুল ইসলাম

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১২৭ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলামকে তাঁর পেশাদারিত্ব, নাশকতা ও মাদক প্রতিরোধ, সততা, দায়িত্বশীলতা এবং জনবান্ধব পুলিশিংয়ের জন্য প্রশংসা করেছেন স্থানীয়রা।
পাটকেলঘাটা থানায় দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রাখতে তাঁর ভূমিকার কথা উল্লেখ করে অনেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়েছেন।
সাংবাদিক ও স্থানীয়দের ভাষ্য, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার মূল শক্তি হলো সততা, পেশাদারিত্ব এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান। এসব ক্ষেত্রে শফিকুল ইসলাম দায়িত্ব পালনে আন্তরিকতার পরিচয় দিয়েছেন বলে তাঁরা মনে করেন।
সম্প্রতি পাটকেলঘাটা থানা থেকে সাতক্ষীরা সদর থানায় দায়িত্ব পালনের প্রেক্ষাপটে তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বলেন, “যেখানে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে তাঁর আপসহীন পথচলা অব্যাহত থাকুক।”
তাঁরা আরও বলেন, বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা হিসেবে শফিকুল ইসলামের পেশাদারিত্ব ও নিষ্ঠা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখবে। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন তাঁরা।
পাটকেলঘাটা থানার সাবেক ওসি মো: শফিকুল ইসলামকে ঘিরে এই প্রশংসা তাঁর দায়িত্ব পালনের প্রতি স্থানীয় মানুষের আস্থা ও প্রত্যাশারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা