
রবিউল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে পাটকেলঘাটা থানার ১নং ধানদিয়া ইউনিয়নের শারসা গ্রামের শেখ নুর ইসলাম (শশুর) কে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে একই গ্রামের ঘর জামাই থাকা সন্ত্রাসী শহিদুল ইসলাম। তার নিজ গ্রাম সাতক্ষীরার লবণ গোলা এলাকায়। এই ঘর জামাই শহিদুল ইসলাম ছিনতাই চুরি সহ বিভিন্ন মামলার আসামি। সে বিভিন্ন সময় তার শশুর এবং শশুর বাড়ির আত্মীয়দের সাথে ঝগড়া হলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনই একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শশুর, শালা, বাড়ির মহিলা এবং বাচ্চাদের গায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। সে তার নিজের শালাকে মারতে থাকলে তার শশুর ঠেকাতে আসলে শশুরকে লাঠি দিয়ে মেরে হাত ভেঙে দেয় ও দাড়ি টেনে ছিড়ে ফেলে। এই সন্ত্রাসী শহিদুল ইসলাম কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা জন্য জোর দাবি করেন।
পাটকেলঘাটা থানায় অভিযোগ করলে এসআই মুজাহিদ ঘটনাস্থলে যান। শেখ নুর ইসলাম কে আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানার এসআই মুজাহিদ কে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ঘটনাটি মীমাংসার জন্য রবিবার বসার কথা আছে।
এই বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমানের কাছে বিস্তারিত জানার জন্য ফোন দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি।