1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের গণসংযোগ, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, সেবা দিতে ট্যাক্সমুক্ত ইউনিয়নের প্রতিশ্রুতি

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মো. আসাদুজ্জামান আসাদ গণসংযোগ করেছেন। এ সময় তিনি মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং ইউনিয়নবাসীকে সেবা দিতে ট্যাক্সমুক্ত ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দেন।

শনিবার বিকেলে ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতি ঢালীপাড়া এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন তিনি।

গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী মো. আসাদুজ্জামান আসাদ বলেন, মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠন তাঁর অন্যতম অগ্রাধিকার। এসব অপরাধ প্রতিরোধে তিনি জিরো টলারেন্স নীতি অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ইউনিয়নবাসীকে সেবা দেওয়ার ক্ষেত্রে ট্যাক্সমুক্ত ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতিও দেন।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই তাঁর লক্ষ্য। ইউনিয়নবাসীর সহযোগিতা পেলে ধানদিয়াকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তিনি।

গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ডা. শামসুর জামান, মো. রোস্তম ঢালী, হাসান গাজী, আব্দুল রাবী গাজী, নজরুল ঢালী, আব্দুল মান্নান গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গণসংযোগের মধ্য দিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান আসাদ। এ সময় উপস্থিত ব্যক্তিরা এলাকার উন্নয়ন ও জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা