1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

পাটকেলঘাটা কপোতাক্ষ নদে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা ও নিষিদ্ধ পলিথিনে বিপর্যস্ত পরিবেশ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদ আজ ময়লা-আবর্জনা ও নিষিদ্ধ পলিথিনে ভরাট হয়ে পরিবেশের জন্য মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে বাজারের বর্জ্য ও পলিথিন ব্যাগ ফেলার কারণে নদীর পানি দূষিত হচ্ছে এবং তীরজুড়ে পলিথিনের স্তূপ তৈরি হয়েছে।
দেড় যুগ আগে পরিবেশের জন্য চরম ক্ষতিকর উপাদান হিসেবে পলিথিনের ব্যবহার, উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করা হলেও এখনো প্রকাশ্যেই চলছে এর ব্যবহার। উপজেলার প্রতিটি বাজারেই—কাঁচাবাজার, মুদি দোকান, ফলের দোকান, কসমেটিকস থেকে শুরু করে হকার পর্যন্ত—সবখানেই নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার হচ্ছে নির্দ্বিধায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, পলিথিন ব্যাগের দাম ঠোঙার তুলনায় অনেক কম, তাই মুনাফার কারণে তারা পলিথিন ব্যবহার করতে বাধ্য। এক দোকানদার বলেন, “এক কেজি পলিথিন দেড়শ টাকা, তাতে ২৫০টার মতো ব্যাগ পাওয়া যায়, কিন্তু একই দামে ঠোঙা কিনলে ৭০-৮০টার বেশি মেলে না। তাই লাভ রাখতে পলিথিনই ব্যবহার করি।”
এদিকে সাতক্ষীরা নাগরিক আন্দোলনের নেতা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, “পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী নিষিদ্ধ পলিথিন উৎপাদন বা বিপণন করলে ১০ বছরের জেল বা ১০ লাখ টাকা জরিমানা হতে পারে। কিন্তু দুঃখের বিষয়, আইন থাকলেও তার প্রয়োগ নেই বললেই চলে।”
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, দেশের ৯০-৯৫ ভাগ মানুষ পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে জানলেও বিকল্প উপকরণ যেমন পাট, কাপড় বা কাগজের ব্যাগ সহজলভ্য ও সুলভ না হওয়ায় পলিথিনের ব্যবহার দিন দিন বাড়ছে। এতে নদী ও খাল-নালা ভরাট হচ্ছে, জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পলিথিনে থাকা ক্ষতিকর রাসায়নিক পদার্থ মানবদেহে ক্যান্সার, কিডনি, চর্মরোগ ও বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়াচ্ছে। এখনই যদি এই নিষিদ্ধ পলিথিনের লাগাম টানা না হয়, ভবিষ্যতে এটি জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।
তালা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কার্যকর পদক্ষেপ না থাকায় কপোতাক্ষ নদসহ আশপাশের এলাকায় পলিথিনের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। এলাকাবাসীর দাবি, দ্রুত অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন ও বিক্রি বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক পরিবেশ সংকট তৈরি হবে।
এই বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, ময়লা-আবর্জনা ফেলার জায়গা অন্য কোন স্থানে করা যায় কিনা সেই ব্যবস্থা করা হবে ও সামনে পাটকেলঘাটা বাজারের পরিবেশ ভালো রাখার স্বার্থে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা