1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

পাটকেলঘাটায় তৈলকুপী মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার আজীবন দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ বার পঠিত

মাদ্রাসার চেয়ারম্যান মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো: হাসান আলী’র দিক নির্দেশনায় এগিয়ে চলছে

রবিউল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার পাটকেলঘাটায় অবস্থিত তৈলকুপী মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার আজীবন দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে প্রায় পাঁচ শতাধিক দাতা সদস্য ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার মুহতামিম মাওলানা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্ব ও পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক হাসানুর রহমান হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাটা ক্রপ কেয়ারের ডেভেলপমেন্ট ম্যানেজার মো. শহিদুল ইসলাম, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবু মুহিত এবং বিশিষ্ট ইউটিউবার মেহেদী হাসান আরিয়ান খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক নাজমুল হোসাইন মাহী, সাংবাদিক সানজিদুল হক ইমন, সাংবাদিক আব্দুল্লাহ, সাংবাদিক রবিউল ইসলাম, ডা. ইউনুস সরদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুস ছাত্তার, মাওলানা আজহারুল ইসলাম, মাহফুজুর রহমান ও মিলন সরদার। আলোচনা সভায় বক্তারা মাদ্রাসা ও এতিমখানার দ্বীনি শিক্ষা কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং এতিম শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে দাতা সদস্যদের অবদানের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ-বিদেশের সকল দাতা সদস্যদের জন্য মুনাজাত করা হয়। পরে সম্মেলনে অংশগ্রহণকারী দাতা সদস্যদের সম্মানে মেহমানদারি করা হয়।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা