1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

পাটকেলঘাটায় চাকুরীর নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ, আওয়ামী লীগের দোসর অভিযুক্ত আদিত্য মল্লিক পলাতক

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৭১ বার পঠিত

আব্দুস সামাদ, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার পাটকেলঘাটায় চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের দোসর আদিত্য মল্লিক (০১৯৬৫-২৯৩৮৮০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রাকিম হোসেন সহ একাধিক ব্যক্তি আইনগত সহায়তা চেয়ে প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারস্থ হয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মোঃ রাকিম হোসেনের নিকট থেকে প্রায় এক বছর আগে পোস্ট অফিসে সরকারি চাকুরী দেওয়ার আশ্বাস দিয়ে ৩ লাখ ৪০ হাজার টাকা গ্রহণ করেন পাটকেলঘাটা এলাকার আদিত্য মল্লিক।
ভুক্তভোগীর দাবি, বিভিন্ন মানুষের কাছ থেকে ধার-দেনা ও লাভের শর্তে টাকা সংগ্রহ করে তিনি ওই অর্থ প্রদান করেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও চাকুরী তো দূরের কথা, টাকা ফেরত দিতেও নানা টালবাহানা শুরু করেন অভিযুক্ত।
ভুক্তভোগী আরও জানান, পাওনাদারদের টাকা পরিশোধ করতে গিয়ে তাকে প্রায় ৭ লাখ টাকা ব্যয় করতে হয়েছে। এতে তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। অভিযোগে বলা হয়েছে, আদিত্য মল্লিক পূর্বেও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকুরী দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।
এ ঘটনায় সহকারী পুলিশ সুপার, তালা সার্কেল বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে স্থানীয় আরও কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে, যারা ঘটনাটি সম্পর্কে অবগত বলে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাকুরীর নামে প্রতারণার এমন অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাৎকৃত টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এই আদিত্য মল্লিক বিএনপি জামায়াতের নেতা কর্মীদের নামে পাটকেলঘাটা থানায় দুইটা মিথ্যা নাশকতার মামলায় বাদি ছিলেন যার মামলা নং ৪৬/১৯, ৪৭/১৯। দ্রুত গ্রেফতার করে এই অপকর্মের মহা প্রতারক কে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন এলাকার বিএনপি জামায়াতের স্থানীয় নেতা কর্মীরা।
তবে এ বিষয়ে অভিযুক্ত আদিত্য মল্লিক কে একাধিকবার ফোন দিলেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা