
সাতক্ষীরার পাটকেলঘাটায় শীতার্ত অসহায় গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান। বৃহস্পতিবার বিকাল ৫ টায় পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ইছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জুনায়েদ আকবার, মহিলা ভাইসচেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম টিটু,বিশ্বাস আতিয়ার রহমান, শেখ মকফুর রহমান জান্টু ,ইন্দ্রজিৎ সাধু, মশিয়ার রহমান খোকন, প্রসাদ ঘোষ,ডাক্তার প্রিন্স, সেলিম হোসেন প্রমুখ।