1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

পাটকেলঘাটায় ভূমি অফিসের নাকের ডগায় পার্কের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ!

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পঠিত
  • স্থানীয়রা বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং দখলদারিত্ব রোধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।
  • এসিল্যান্ডকে একাধিক বার ফোন দিলেও রিসিভ করেনি।

নাজমুল হোসাইন মাহী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায় নীলিমা ইকো পার্কের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ভূমি অফিসেরই গাড়িচালকের বিরুদ্ধে।

বিস্তারিত তথ্যে জানা যায়, অভিযুক্ত: ভূমি অফিসের গাড়িচালক মুস্তাফিজের বিরুদ্ধে পার্কের সম্পত্তিতে ২০২১ সাল থেকে বন্ধ হয়ে থাকা পাঁচতলা ভবনের নির্মাণ কাজ আবারও শুরু করার অভিযোগ।
২০২১ সালে সেখানে ভূমি অফিসের আরেক গাড়ি চালক তরিকুল ভবন নির্মাণ শুরু করলে এলাকাবাসী ও সাংবাদিকদের প্রতিবাদের মুখে কাজ বন্ধ হয়ে যায়। ৫ই আগস্ট এর পর থেকে পুনরায় আরেক গাড়িচালক আর্থিক লেনদেনের মাধ্যমে এবং প্রভাব খাটিয়ে জোরপূর্বক পার্কের জায়গায় ভবন নির্মাণ শুরু করেছেন।
স্থানীয়রা বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং দখলদারিত্ব রোধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। পারর্কের জায়গা রক্ষা করে এলাকার ভ্রমণ পিপাসুদের বিনোদনের একমাত্র জায়গা নীলিমার ইকোপার্ক টি রক্ষা করা হোক। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। ভূমি অফিসের আশেপাশে এমন কর্মকাণ্ডে ভূমি প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করতে এসিল্যান্ড মাসুদুর রহমান কে একাধিক বার ফোন দিলেও রিসিভ হয়নি। 

এ বিষয়ে তালা উপজেলা এ বিষয় তালা উপজেলা ভার প্রাপ্ত কর্মকর্তা
ইউএনও দিপারানী সরকারের কাছে জানতে চাইলে তিনি জানান, আমাকে বিষয় টি আরো ৩/৪ সাংবাদিক জানিয়েছে, আমি এসিল্যান্ডের সাথে কথা বলছি, আপনি বিষয় টা সম্পুন্ন জেনে বুঝে নিউজ করেন, উপজেলা ভূমি অফিসের গাড়িচালক মুস্তাফিজের এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অফিসের গাড়ি রাখার জন্য ভবন নির্মাণ করা হচ্ছে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা