1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

পাটকেলঘাটায় পেশকার সেজে আলমগীর ও শাহিনুর গাজীর প্রতারণা, রায় করে দেওয়ার নামে ৭৫ হাজার টাকা আত্মসাৎ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

>ভুক্তভোগীদের থানায় অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রবিউল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় আদালতের পেশকার সেজে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আলমগীর গাজী ও শাহিনুর গাজী নামে দুই প্রতারকের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা গেছে, তালা উপজেলা খলিলনগর ইউনিয়নের উথালী গ্রামের রফিকুল শেখ ও আশরাফুল শেখের কাছ থেকে কোর্টে রায় করিয়ে দেওয়ার নাম করে ২ লক্ষ টাকা চুক্তি করে আলমগীর ও শাহিনুর গাজী সেই মোতাবেক প্রথম দফায় মোট ৭৫ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু নির্ধারিত সময়ে রায় না করিয়ে নানা অজুহাতে টাকা ফেরত দিতে গড়িমসি শুরু করেন তারা। এলাকায় তারা মামলাবাজ ও প্রতারক হিসাবে পরিচিত।

ভুক্তভোগীরা জানান, প্রতারকরা পূর্বে শাহিনুর গাজী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে স্বেচ্ছাসেবক দলের পরিচয়ে বিভিন্ন প্রভাব খাটিয়ে তালবাহানা শুরু করেছেন। টাকা ফেরত না পেয়ে রফিকুল ও আশরাফুল পাটকেলঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর ও শাহিনুর গাজীর বিরুদ্ধে অতীতেও তৈলকুপী গ্রামের মাওলানা মোশাররফ হোসেন ও এরফান মোড়লের জমি জোর পূর্বক দখল করা, তালা পাটকেলঘাটা এলাকায় মিউটেশন, মাঠ পর্চা ঠিক করে দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাত সহ নানা অনিয়ম ও অপরাধের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে জামায়াত-বিএনপি নেতা-কর্মীদের জমি দখল, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের।

ভুক্তভোগীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা