1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

পাটকেলঘাটায় ট্রান্সফরমার চুরি সিন্ডিকেটের মাষ্টারমাইন্ড কে এই ছাত্রলীগ নেতা, মাদক ব্যবসায়ী শুভ, হাতেনাতে চোর ইসমাইল গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে শুভ ও কৃষকলীগ নেতা শাহবাজ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার পাটকেলঘাটায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হাতেনাতে গ্রেফতার হয়েছে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্য। তবে ঘটনার মূল হোতা ও মাস্টারমাইন্ড, মাদক ব্যবসায়ী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিরা ইউনিয়নের সাবেক সহ সভাপতি আল হাসিবি চৌধুরী শুভ এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। শুভ কুমিরা ইউনিয়ন এলাকার মৃত্যু হান্নান নায়েবের ছেলে। এবং চুরির মালামাল বিক্রির সহায়তাকারী হিসাবে জড়িত পল্লী বিদ্যুতের ঠিকাদার ও কৃষকলীগ নেতা শাহবাজ আলীর বিরুদ্ধে অভিযোগ ওঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক পাটকেলঘাটা থানার অন্তর্গত একটি পেট্রোল পাম্পের পেছনের এলাকায় পল্লী বিদ্যুতের মূল্যবান ট্রান্সফরমার চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েন ইসমাইল সরদার (২৫) নামের এক যুবক। গ্রেফতারকৃত ইসমাইল সাতক্ষীরা জেলার নলতা এলাকার জাফর সরদারের ছেলে। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং পরে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করে।

জিজ্ঞাসাবাদে থলের বিড়াল: নেপথ্যে ছাত্রলীগ ক্যাডার শুভ:পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত চোর ইসমাইল সরদার এই চুরির সিন্ডিকেটের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে। ইসমাইলের স্বীকারোক্তি অনুযায়ী, এই ট্রান্সফরমার চুরি সিন্ডিকেটের মূল মাস্টারমাইন্ড পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামের হান্নান নায়েকের ছেলে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার আল হাসিবি চৌধুরী শুভ। তার বিরুদ্ধে নিজেকে অপরাধ জগতে আড়াল করতে ফেসবুকে ভিন্ন ভিন্ন ছদ্মনাম ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। কখনো আল হাসিবি চৌধুরী শুভ আবার কখনো আরিয়ান চৌধুরী শুভ ব্যবহার করেন।

অনুসন্ধানে জানা যায়, আল হাসিবি চৌধুরী শুভর সরাসরি নেতৃত্বে ও পরিকল্পনায় দীর্ঘদিন ধরে সাতক্ষীরার কুমিরা, ঝাউডাঙ্গা, ত্রিশমাইলসহ বিভিন্ন এলাকায় একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছিল। শুভর ছত্রছায়ায় ও ইশারায় চক্রটি গ্রামীণ জনপদের বিদ্যুতের লাইনে হানা দিয়ে কৃষকদের সেচ পাম্প ও সাধারণ গ্রাহকদের ট্রান্সফরমার চুরি করে আসছিল।

চুরির মালামাল বিক্রির সহযোগী কৃষকলীগ নেতা শাহবাজ:ইসমাইলের দেওয়া তথ্য মতে, এই সিন্ডিকেটের জাল আরও গভীরে বিস্তৃত। চুরি করা এসব মূল্যবান ট্রান্সফরমার এবং ভেতরের তামা-তেল চড়া দামে বিক্রির পুরো বন্দোবস্ত করে আসছিলেন পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের তালিকাভুক্ত ঠিকাদার এবং কৃষকলীগ নেতা শাহবাজ আলী। পল্লী বিদ্যুৎ অফিসের ভেতরের লোক এবং ঠিকাদার হওয়ায় শাহবাজের মাধ্যমে এই চুরির মালামাল খুব সহজেই পার পেয়ে যেত বলে জানা গেছে।

ভোগান্তিতে কৃষক ও সাধারণ গ্রাহক, ক্ষোভ বাড়ছে:দীর্ঘদিন ধরে এই চক্রের চুরির কারণে কুমিরা ও ঝাউডাঙ্গাসহ আশেপাশের এলাকার সেচ কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। কৃষকেরা লাখ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের কারণে শুভ ও শাহবাজের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পেত না। এবার হাতেনাতে চোর ধরা পড়ার পর এই পুরো শক্তিশালী সিন্ডিকেটের নাম সামনে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশের বক্তব্য: পাটকেলঘাটা থানা পুলিশ জানিয়েছে, চোর চক্রের মূল হোতা আল হাসিবি চৌধুরী শুভ এবং তার সহযোগীদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। অপরাধী যে-ই হোক, আইন অনুযায়ী কাউকেই ছাড় দেওয়া হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

ট্রান্সফরমার চুরি সিন্ডিকেটের মাষ্টারমাইন্ড নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আল হাসিবি চৌধুরী শুভ ও পল্লী বিদ্যুতের ঠিকাদার ও কৃষকলীগ নেতা শাহবাজ আলীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা