1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

পাটকেলঘাটায় ছোটকাশিপুরে ঋষি সম্প্রদায়ের উপর নির্যাতন রনি খানের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

পাটকেলঘাটা প্রতিনিধি:

পাটকেলঘাটা থানার খোদ্দর্ গ্রামে দীর্ঘদিন ধরে ঋষি সম্প্রদায়ের উপর চলছে ভয়াবহ দমন—নিপীড়ন ও সন্ত্রাসী কর্মকাণ্ড। স্থানীয়ভাবে প্রভাবশালী এক রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা খোদ্দর্ গ্রামের আমিন খান এর ছেলে মোঃ রনি খান (২৪) এর বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে। এর বিরুদ্ধে এলাকাবাসি মুখ খুলতে সাহস পাই না।

জানাগেছে গত শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাটকেলঘাটা ছোটকাশিপুর গ্রামের মৃত গুরুপদ দাশের ছেলে, পেশায় ভ্যানচালক শম্ভু কে রনি বলে ভাড়ায় যেতে হবে । এ সময় শম্ভু সারাদিন ভ্যান গাড়িতে মাল টেনে বাড়িতে ফিরছিল। এমন সময় রনি ভ্যানওয়ালা শম্ভুঁকে বলে বলে “আমি সুরুলিয়া যাব আমাকে নিয়ে চল ” তখন শম্ভু বলে ভাই আমি সারাদিন খাইনি পারব না খুবই কষ্ট হচ্ছে আমার। তখন রনি তাকে জোর করে ফাঁকা রাস্তার দিকে নিয়ে তাকে গাছের ডাল দিয়ে বেদম ভাবে তাকে মারপিট করে। এবং বলে তোরে আজ থেকে বউয়ের কোলে শুতে দেব না। আরো অকত্ব ভাষায় গালিগালাজ সহ হুমকি ধামকি দিতে থাকে।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ই আগস্টের আগে ও পর থেকে রনি খান ছোট কাশিপুর ঋষিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে। ঋষি সম্প্রদায়ের উপর সে নানা প্রকার জুলুম, চাঁদাবাজি, রাতের বেলায় নারী হয়রানি, সুদে টাকার ব্যবসা ও সামাজিকভাবে নিপীড়নের স্ট্রিমরোলার চালিয়ে যাচ্ছে।
অভিযোগ রয়েছে, সে প্রায়ই নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড ও অপকর্ম ঘটিয়ে কয়েকজন মুরুব্বীকে নিয়ে সালিশের মাধ্যমে আপোষ—মীমাংসার নামে বিষয়গুলো ধামাচাপা দেয়। স্থানীয়দের দাবি, “রনি খান কোনো রাজনৈতিক পদে না থাকলেও একটি প্রভাবশালী রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে সে বেপরোয়া হয়ে উঠেছে।”
একাধিক বাসিন্দারা বলেন, “রনি খানের কারণে আমরা সবসময় আতঙ্কে থাকি। কেউ প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হয় এবং মিথ্যা মামলার ভয় দেখানো হয়।”কিছুদিন আগে স্থানীয় এক সালিশ বৈঠকে রনির হাতে প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা নিজেও হেনস্থা ও লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরপরও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, “রনি খানের অন্যায়ের প্রতিবাদ করলে আরও নির্যাতনের শিকার হতে হয়। তাই তার ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পাই না।
তারা অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ, নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত ও রনিকে গ্রেপ্তারের জন্য এলাকাবাসি আহ্বান জানিয়েছেন প্রশাসনের নিকট।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা