1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

পাটকেলঘাটায় কোর্টের জারিকারক আলমগীরের বিরুদ্ধে পেশকার পরিচয়ে জোরপূর্বক জমিদখল ও আর্থিক প্রতারণার অভিযোগ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭২ বার পঠিত
শাহিনুর রহমান শাহিন, নিজস্ব প্রতিবেদক:
পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের লিয়াকত গাজীর বড়পুত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী আলমগীর গাজী সাতক্ষীরা দেওয়ানী কোর্টের জারিকারক হলেও পেশকারের পরিচয়ে অবৈধ ভাবে প্রভাব খাটিয়ে জোরপূর্বক সাংবাদিক পিতার পৈত্রিক জমি দখলের চেস্টা ও পাটকেলঘাটার বিভিন্ন মানুষের জমির রেকর্ড সংশোধন করিয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন তাহার বিস্তার অভিযোগ পাওয়া গেছে।
তৈলকূপী গ্রামের ভুক্তভোগী মোসলেম সরদার জানান, আমাদের দখলে থাকা ২৩ শতক জমির রেকর্ড সংশোধনের জন্য সাতক্ষীরা দেওয়ানী কোর্টে মামলা দায়ের করি। যার মামলা নম্বর ২২৪/২০২৪ এবং মামলা চলমান থাকা সত্বেও জোরপূর্বক জমি দখল নিতে বিভিন্ন সময়ে হামলা-মামলা ও হুমকির মাধ্যমে লেয়াকাত গাজীর পুত্রদ্বয় সাতক্ষীরা দেওয়ানি কোর্টের জারিকারক ফ্যাসিস্ট আওয়ামী লীগের অর্থদাতা আলমগীর গাজী(৪৫), আওয়ামী লীগ নেতা শাহিনুর গাজী(৩৮), ঢাকার যুবলীগ নেতা সাইফুল গাজী(৩৫) সহ সংঘবদ্ধ  ভাবে দেশীও অস্ত্র প্রদর্শন করে জোরপূর্বক জমি দখলের প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিপূর্বে দখলে বাধা দিতে গেলে আমার বড়পুত্র সরুলিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান কে হত্যার উদ্দেশ্য দলবদ্ধভাবে হামলা চালানোর চেস্টা করেন।
এছাড়াও ভুক্তভোগী অবসরপ্রাপ্ত আর্মি রবিউল ইসলাম জানান, তালা এসিল্যান্ট অফিসের মাধ্যমে রেকর্ড সংশোধন করে দেওয়ার কথা বলে প্রতারক আলমগীর ও শাহিনুর গাজী আমার কাছ থেকে ১লাখ টাকা নিয়েছে কিন্তু কাজ করে দেয়নি। লোকমান সর্দার জানান, আমার বাড়ির জমিজমার কাজ করে দেবে বলে ৩৯ হাজার টাকা, মমতাজ বেগমের দলিল করে দেওয়ার নাম করে আমার কাছ থেকে ৩৫ হাজার, মাস্টার আব্দুল কুদ্দুসের ৬০ হাজার, শাহাজাহানের ১ লক্ষ ৮০ হাজার সহ বিভিন্ন ব্যক্তির নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক আলমগীর ও শাহিনুর গাজী।
নাম প্রকাশে আরও একাধিক অনিচ্ছুক ব্যক্তি জানান, নিজ এলাকায় চাকুরির সুবাদে জারিকারক আলমগীর সুকৌশলে কোর্টে বিভিন্ন মামলার তদবির করিয়ে দেওয়ার জন্য বিচারকের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে ঘেরের বড় বড় মাছ ও আর্থিক সুবিধা নেওয়ার বিস্তার  অভিযোগ রয়েছে। যেটা নিয়ম বহি:ভূত। ভুক্তভোগীরা টাকা ফেরত পাওয়ার জন্য পাটকেলঘাটা প্রেসক্লাবের সহযোগিতা কামনা সহ বিভিন্ন ব্যক্তির দ্বারেদ্বারে ঘুরছে।
বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের তৈলকুপী গ্রামের ওয়ার্ডে সেক্রেটারী চাচাতো ভাই আব্দুস সাত্তার গাজীর সহযোগিতা ও পুলিশের মাধ্যমে আলমগীর গাজী ও শাহিনুর গাজী, সাইফুল গাজী এলাকায় ক্রাসের রাজত্ব কায়েমের মাধ্যমে বিএনপি পরিবারের সদস্য মাওলানা মোশাররফ হোসাইন এর ৬৩ বছরের ভোগ দখলীয় ১৫ শতাংশ ও গোলাম রসূলের কাছে বিক্রি করা ২৩ শতাংশ জমি জাল দলিলের মাধ্যমে পুলিশ ও আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে পুনরায় দখল নিয়েছিল।
বর্তমানে ৫শে আগষ্ট পরবর্তী সময়ে ভোল্ট পালটিয়ে টাকার বিনিময়ে বিএনপি তে যোগ দেওয়ার চেস্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পেশকার দাবিদার প্রতারক আলমগীর গাজী কে একাধিক বার ফোন দিলে তিনি রিসিভ করেননি।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা