1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

পাটকেলঘাটায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিক এর পৈত্রিক জমি দখলে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলার অভিযোগ।

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৯ বার পঠিত

নাশকতা সহ একাধিক মামলার আসামী ভূমিদস্যু শাহিনুর গাজী বিরুদ্ধে।

নিজস্ব প্রতিনিধি:

পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের বাসিন্দা সাংবাদিক হাসান এর পিতা মোসলেম সরদার ১৯৩০ইং সালের সিএস কর্তৃক দলিল মূলে ৯৪ বছরের পৈত্রিক বসতবাড়ির ক্রয়কৃত ১৮ শতক জমির মধ্যে ৩শতাংশ জমি রক্ষার্থে সাতক্ষীরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন বিজ্ঞ আদালত ০১/০২/২০২৪ ইং উক্ত সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আদালত উভয়পক্ষকে স্ব স্ব স্থানে থাকার নির্দেশ দেন। সেই নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ররিবার বিকালে নাশকতা সহ একাধিক মামলার আসামী ভূমিদস্যু শাহিনুর গাজীর নেতৃত্বে দিনে দুপুরে হত্যার হুমকি দিয়ে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে তৈলকুপী গ্রামের লেয়াকাত গাজীর পুত্র আলমগীর গাজী(৪৫), ফুফুতো ভাই জাহাঙ্গীর গাজী (৩৮), পারভেজ গাজী (১৮) পারুল বেগম(৩৫), ছাত্তার গাজী, জহরুল গাজী সহ সন্ত্রাসীরা সঙ্ঘবদ্ধ ভাবে দেশীও অস্ত্র প্রদর্শন করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। বাধা দিলে মোসলেম সরদার(৬০) ও মিজানুর সরদার(৪২) কে হত্যার উদ্দেশ্য দলবদ্ধভাবে হামলা চালানোর চেস্টা করে। ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

 

এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক হাসানের পিতা মোসলেম সরদার জানান, এখানে আমাদের মোট জমির পরিমাণ ১৮ শতাংশ। পৈতৃক সূত্রে এই জমি আমরা ৯৪ বছর যাবৎ ভোগদখল করছি। কিন্তু কিছুদিন যাবৎ আমাদের বসতবাড়িতে এসে স্থানীয় ভূমিদস্যু শাহিনুর গাজী ও তার পরিবার বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এ ব্যাপারে আদালত থেকে ১৪৫ ধারায় বিবাদীকে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু আইন অমান্য করে তারা অবৈধভাবে আমাদের বসতবাড়ির পিছনে জমি জবর দখলের চেষ্টা করছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় আমি তাদের নামে ফের পাটকেলঘাটা থানায় অভিযোগ করেছি।

সরেজমিনে যেয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, শাহিনুর গাজীর বড় ভাই আলমগীর গাজী সাতক্ষীরা দেওয়ানী কোর্টের জারিকারক হিসাবে কর্মরত হওয়ার সুবাদে তালা পাটকেলঘাটা এলাকার বিভিন্ন মানুষের জমির এস.এ রেকর্ড ও হাল রেকার্ড জাল জালিয়াতির মাধ্যমে সংশোধন করে দেওয়ার কথা বলে সুকৌশলে আপন দুইভাই মিলে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে অভিযোগ পাওয়া গেছে। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা দিয়ে পাটকেলঘাটা ফুড গোডাউনের সামনে প্রায় ৫০লক্ষ টাকা দিয়ে সম্প্রতিক জমি ক্রয় করেছেন। ভুক্তভোগী পরিবার তাদের জমি জমার কাগজ না পেয়ে টাকা ফেরত চাইতে গেলে বিভিন্ন মামলা ফাসিয়ে দেওয়া হুমকি ধামকি দেন। টাকা ফেরত পাওয়ার জন্য ভুক্তভোগীরা বিভিন্ন ব্যক্তির কাছে অভিযোগ দিয়েছেন।

এলাকাবাসীরা এই প্রতারক ভূমিদস্যু শাহিনুর গাজী ও তার ভাই সাতক্ষীরা কোর্টের জারিকারক হয়ে পেশকার দাবীদার আলমগীর গাজী কে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা