
পাটকেলঘাটা থানার বড়বিলা ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রঙ্গনে আইন ইন্টারন্যাশনাল, মাসিক ভালো কাজ গ্রুপ ও আজদিকা ফাউন্ডেশনের সৌজন্যে অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে মঙ্গলবার সকাল ১০ঘটিকায় ছাগল বিতরণ করা হয়েছে।
এসময় বড়বিলা ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আয়ূব আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মাসিক ভালো কাজ গ্রুপের চেয়ারম্যান মো: হাসান আলী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক হাসানুর রহমান হাসান।
আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রবাসী ফিরোজ হোসেন, মাসিক ভালো কাজ গ্রুপের মডারেটর রফিকুজ্জামান পলাশ, মো: বাবলু হোসেন, বড়বিলা কুরআনিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মো: আব্দুর রশিদ, আজদিকা ফাউন্ডেশন আনিসুর রহমান, জামির হোসেন দিপু ও মনিরুজ্জামান মনির, মাসিক ভালো কাজ গ্রুপের মডারেটর ও সাংবাদিক মনিরুল ইসলাম ও রায়হান প্রমুখ।