1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সাতক্ষীরায় সেনাবাহিনীর কঠোর প্রস্তুতি, নির্বাচনকালীন নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে সাতক্ষীরা জেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে চারটি সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং সকল ভোটকেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন (রেকি) সম্পন্ন করা হয়েছে।
নির্বাচনকালীন দায়িত্ব পালনের সক্ষমতা যাচাই ও মাঠপর্যায়ের প্রস্তুতি প্রদর্শনের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন নাহিদের নেতৃত্বে একটি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভোটকেন্দ্রে সৃষ্ট যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করেন সেনাসদস্যরা, যা উপস্থিত সবার মাঝে আস্থার বার্তা পৌঁছে দেয়।
কালিগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন নাহিদ বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।” তিনি আরও জানান, ড্রোন, বডি ওর্ন ক্যামেরা এবং ‘সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হবে।
সেনাবাহিনী জানিয়েছে, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করা হবে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য সেনা সদস্যরা প্রস্তুত রয়েছেন।
মহড়ায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ইউনিটের অধিনায়ক ও উপঅধিনায়ক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রিজাইডিং ও অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেনাবাহিনীর এই প্রস্তুতি সাতক্ষীরাবাসীর মাঝে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দৃঢ় প্রত্যাশা সৃষ্টি করেছে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা