1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

নিয়োগে ঘুস বানিজ্য ও অনিয়ম বন্ধে বরগুনা জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ৩২০ বার পঠিত

বরগুনা প্রতিনিধি:

গ্রাম পুলিশ, বে-সরকারী স্কুল কলেজ ও মাদ্রাসায় নিয়োগের নামে একটি প্রতারক চক্র চাকুরী প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এ প্রতারক চক্রের প্রতারনা থেকে সাধারণ মানুষকে রক্ষায় বরগুনা জেলা প্রশাসক গণবিজ্ঞপ্তি দিয়েছেন। শুক্রবার বরগুনা জেলা প্রশাসক মুহাঃ রফিকুল ইসলাম এ গণবিজ্ঞপ্তি দেন। এতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ফিরে আসবে এবং নিয়োগে ঘুষ বানিজ্য ও অনিয়ম বন্ধ হবে। জেলা প্রশাসকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

জানাগেছে, গত ১৫ বছর ধরে আমতলী ও তালতলী উপজেলায় গ্রাম পুলিশ, বে-সরকারী স্কুল কলেজ ও মাদ্রাসায় নিয়োগ বানিজ্যের নামে বর্তমান সরকারের প্রভাবশালী রাজনৈতিক নেতারা চাকুরী প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু ভুক্তভোগীরা এ বিষয়ে তাদের বিরুদ্ধে কোন প্রতিবাদ করতে পারছে না। নিরবে প্রভাবশালী রাজনৈতিক ব্যাক্তিদের কাছে তারা হয়রানীর শিকার হয়ে আসছে। গত ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা- ১(আমতলী-তালতলী ও বরগুনা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু জয় লাভ করে। এরপর তিনি বিভিন্ন গণ সংবর্ধনায় নিয়োগ বানিজ্য ও ঘুস বানিজ্যের বিষয়টি বন্ধে প্রশাসনকে নির্দেশ দেন। সাংসদ গোলাম সরোয়ার টুকুর এমন বক্তব্য ভুক্তভোগীদের মধ্যে ঘুস নেয়া রাজনৈতিক ব্যাক্তিদের বিরুদ্ধে প্রতিবাদের সাহস জোগায়। পরে তারা বরগুনা জেলা প্রশাসকের কাছে নিয়োগে ঘুস বানিজ্য ও নিয়োগের অনিয়মের অভিযোগ দেন। বরগুনা জেলা প্রশাসক এমন অভিযোগ পেয়ে এবং সাংসদ গোলাম সরোয়ার টুকুর নির্দেশনা মতে শুক্রবার নিয়োগে ঘুস বানিজ্য ও অনিয়ম বন্ধে গণবিজ্ঞপ্তি দিয়েছেন।

এ গণবিজ্ঞপ্তি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে সাধারণ মানুষ সাংসদ গোলাম সরোয়ার টুকু ও বরগুনা জেলা প্রশাসকের ভুয়াসি প্রশংসা করেছেন।

বরগুনা জেলা প্রশাসক মুহাঃ রফিকুল ইসলাম বলেন, প্রতারকদের প্রতারনা থেকে সাধারণ মানুষকে সচেতন করতে গণবিজ্ঞপ্তি দেয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসারকে এ বিষয়ে মাইকিং করে মানুষকে সচেতন করতে নির্দেশ দেয়া হয়েছে। তারা দ্রুতই উপজেলার সর্বত্র মাইকিং করবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা