
নিজস্ব প্রতিনিধি:
পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের রুহুল আমিন সরদারের ছেলে রিপন সরদার। অভিযোগ রয়েছে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের ক্যাডার বাহিনী হিসাবে চাদাঁবাজ, সন্ত্রাসী, ভুমিদস্যু, নারী দিয়ে ব্ল্যাকমেইল করে নিজেকে আওয়ামী লীগের নেতা পরিচয়ে প্রভাব খাটিয়ে এই সব অপরাধ মূলক কাজ করতেন রিপন সরদার।
তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল এর আশীবাদ নিয়ে এই ধরনের অপকর্ম দেদারসে করে বেরাতেন রিপন ও তাদের অনুসারীরা। সেই সাথে জোরপূর্বক ভাবে মানুষের জায়গা দখল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া মাদককারবারি হিসেবে তিনি পাটকেলঘাটা সহ সাতক্ষীরা বাইপাসে মাদক ব্যবসা চালিয়ে থাকেন।
এদিকে গত ৫ আগষ্ট আওয়ামী লীগের পতনের পর থেকে তাদের এইসব সন্ত্রাসী অপরাধীদের নিয়ে মুখ খুলতে শুরু করেছে ভুক্তভোগিরা।
নাম প্রকাশে একাধিক অনিচ্ছুক ব্যক্তি জানান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম এর অবৈধ অস্ত্র নিয়ে সন্ত্রাসী রিপন ঘের দখল ও জমি দখল, মাদক ব্যবসা, নারী দিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে নিরীহ মানুষকে জিম্মি করে জোর পূর্বক টাকা আদায় করতেন।
বছরের পর বছর চাদাঁবাজি ও জায়গা দখল, মাদক ব্যবসায় মেতে উঠেন। রিপন সরদার কে শেল্টার দিয়ে রাজত্ব চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম।
সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে তোপের মুখে পড়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। তার পর থেকে শেখ নুরুল ইসলাম তার লোকজন আড়ালে আবডালে চলে যান। সেই সাথে তাদের সাঙ্গ পাঙ্গ সন্ত্রাসীরাও পালিয়ে রয়েছে। সন্ত্রাসী রিপনও আত্মগোপনে চলে যান।
তার নামে একাধিক ডাকাতি ও চাদাবাজি মামলা রয়েছে। এই সন্ত্রাসী রিপনকে অত্যাচারিত অনেক ভুক্তভোগি পরিবার গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন।