1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

দৈনিক ইনকিলাবের কলারোয়া উপজেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন প্রভাষক আসাদুজ্জামান ফারুকী

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়া উপজেলায় জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক “আসাদুজ্জামান ফারুকী”। সম্প্রতি দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক ও প্রকাশক কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।

আসাদুজ্জামান ফারুকী সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এর আগে তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সংবাদদাতা ছিলেন, বর্তমানে সাতক্ষীর থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কলারোয়া উপজেলার ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে কলারোয়ায় স্থানীয় সংবাদ সংগ্রহ ও গণমানুষের কথা তুলে ধরার মাধ্যমে সাংবাদিক মহলে সুনাম অর্জন করেছেন।

নিয়োগ প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় আসাদুজ্জামান ফারুকী ইনকিলাব কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, “দৈনিক ইনকিলাবের মতো একটি জাতীয় দৈনিকে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের বিষয়। আমি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কলারোয়াবাসীর আস্থা অর্জনের চেষ্টা করব।”

তার এই নিয়োগে কলারোয়া রিপোর্ট ক্লাব ও স্থানীয় সাংবাদিক সমাজ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে থেকে তিনি পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কলারোয়ার মানুষের কল্যাণে কাজ করে যাবেন।

স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার উন্নয়নে এবং নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনে তার অবদান দৈনিক ইনকিলাব পরিবারে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা